বার্সেলোনাকে সতর্ক করলেন রিভালদো

স্পোর্টস ডেস্ক
০১ মে ২০১৯, ১৮:৫৫আপডেট : ০১ মে ২০১৯, ১৮:৫৫

প্রদর্শনী ম্যাচে বার্সেলোনার জার্সিতে রিভালদো এবারের চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে উত্তেজনাকর দ্বৈরথ ধরা হচ্ছে এই ম্যাচকে। বার্সেলোনা-লিভারপুল লড়াই মাঠে গড়ানোর আগেই উত্তেজনার আঁচ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বার্সেলোনাকে সতর্ক করলেন রিভালদো।

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা বার্সেলোনার জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন পাঁচ বছর। লিভারপুল ম্যাচের আগে তার সতর্কতা আরেক ব্রাজিলিয়ানকে নিয়ে। অলরেডদের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র রবের্তো ফিরমিনো থেকে ‘সাবধান’ থাকতে বলেছেন তিনি বার্সেলোনাকে। এই ফরোয়ার্ড যে কোনও মুহূর্তে লক্ষ্যভেদ করার ক্ষমতা রাখেন বলে মনে করেন রিভারদো।

বুধবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-লিভারপুল। এই লড়াইয়ের আগে রিভালদো বলেছেন, ‘এই (ফিরমিনো) খেলোয়াড়কে আমি পছন্দ করি। যদিও সে জাতীয় দলে (ব্রাজিল) খুব বেশি একটা সুযোগ পায়নি। বার্সেলোনার তার প্রতি সতর্ক থাকা উচিত, এবং অবশ্যই ওর ওপর থেকে নজর সরানো উচিত হবে না, কারণ ও এক মিনিটের জন্যও নিষ্ক্রিয় থাকে না।’

ফিরমিনো গোলের জন্য সবসময় ক্ষুধার্ত উল্লেখ করে সাবেক ব্রাজিলিয়ান প্লে মেকার বলেছেন, ‘ওর মধ্যে দারুণ প্রতিভা আছে, দুর্দান্ত ফুটবলার। বিশেষ করে বক্সের ভেতর সে খুব ভয়ঙ্কর। লাইনের মধ্যে থেকে সবসময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’

অবশ্য শুধু ফিরমিনো নন, ফর্মে থাকা লিভারপুলের অন্য খেলোয়াড়ের ওপরও বার্সেলোনার নজর রাখার পরামর্শ রিভালদোর, ‘আপনি কখনও বলতে পারবেন না (কাকে নিয়ে ভয়)। অবশ্যই সবার প্রতি সবসময় নজর রাখতে হবে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম