খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টায় খুশি লিভারপুল কোচ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৯, ১৩:৪৭আপডেট : ০২ মে ২০১৯, ১৩:৪৭

ইয়ুর্গেন ক্লপ লিওনেল মেসি অনুপ্রাণিত বার্সেলোনার কাছে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে হারলেও খেলোয়াড়দের সর্বোচ্চ চেষ্টায় খুশি কোচ ইয়ুর্গেন ক্লপ।

বুধবার ন্যু ক্যাম্পে হারের পরও তৃপ্ত লিভারপুল কোচ, ‘ফুটবল এমনই। গোল করতে হয়। তারা তিন গোল করলো এবং আমরা একটিও না। কিন্তু পারফরম্যান্স ছিল সত্যিই ভালো। সত্যি বলতে ছেলেরা তাদের সেরাটা খেলেছে। কিন্তু বার্সেলোনার মতো দলের বিপক্ষে কয়েকটি মুহূর্ত তাদের সুযোগ দেওয়ার জন্য যথেষ্ট।’

এই হারকে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন ক্লপ, ‘আমি আর কী বলতে পারি? পারফরম্যান্স নিয়ে আমি খুশি, কিন্তু ফল নিয়ে নয়। এটা খুব কষ্টদায়ক, কিন্তু আমাদের মেনে নিতে হবে।’

দ্বিতীয়ার্ধে জেমস মিলনারের দুটি শট ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, মোহাম্মদ সালাহর শট লাগে পোস্টে। এনিয়ে জার্মান কোচ বলেছেন, ‘আমরা যেভাবে মুহূর্তগুলো তৈরি করেছি তা এককথায় অসাধারণ। তাদের সমস্যায় ফেলেছিলাম আমরা, ম্যাচও ছিল নিয়ন্ত্রণে। বিরতির পর ছেলেদের বলেছিলাম কীভাবে আরও ভালো করা যায়। আমি জানি না এর চেয়ে আরও ভালো আমরা খেলতে পারতাম কিনা।’

দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্লপের কণ্ঠে, ‘৩-০ খুব সহজ ফল নয়। কিন্তু আমাদের আরেকটি (দ্বিতীয় লেগ) ম্যাচ আছে এবং সেখানে আমাদের সমর্থকদের পাবো।’

মেসির ঝলক নিয়ে লিভারপুল কোচ বলেছেন, ‘এসব মুহূর্তে তাকে থামানো কঠিন। আমরা তার ফ্রি কিক ঠেকাতে পারতাম না। কী দারুণ গোল। সে বিশ্বমানের খেলোয়াড়। দলের দ্বিতীয় গোল, যেটা মেসি করলো সেটা সম্ভবত তার ক্যারিয়ারের অন্যতম দর্শনীয় গোল নয়। কিন্তু সে তার দক্ষতা দেখালো। এসব বাদে তাকে যেভাবে আমরা মোকাবিলা করেছে তাতে খুশি আমি। আমি আগেই জানতাম মেসি বিশ্বমানের খেলোয়াড় এবং আমি আবারও সেটা দেখলাম। আমি খুব বেশি বিস্মিত নই, সত্যি বলছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী