নেইমারে বিস্মিত পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ১৮:২০আপডেট : ০৫ মে ২০১৯, ১৮:৩৮

নেইমার তিন মাস পর মাঠে ফিরেছেন নেইমার। ক্লান্তিহীন খেলে যাচ্ছেন তিনি। যদিও দল হতাশার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্সে মুগ্ধ পিএসজি কোচ থোমাস টুখেল।

শনিবার নিসের বিপক্ষে নেইমারের গোলেই ১-১ এ ড্র করেছে পিএসজি। ফরাসি ক্লাবটির হয়ে এদিন ৫০তম গোল করেছেন তিনি। আগেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করা দলটি গত ৬ ম্যাচে মাত্র একটি জয় পেলেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য প্রশংসা ঝরলো টুখেলের কণ্ঠ থেকে।

গত এপ্রিলের শেষ দিকে মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। তার ফিটনেসে মুগ্ধতা প্রকাশ করলেন পিএসজি কোচ, ‘জানুয়ারি থেকে সে চোটের মধ্যে ছিল। কেবলই সে ফিরে এসেছে। আমি বিস্মিত কারণ সে রেনের বিপক্ষে ১২০ মিনিট খেলেছে এবং মঁপেইর বিপক্ষে খেলেছে ৯০ মিনিট।’

টুখেল আরও যোগ করেছেন, ‘সে আজও (শনিবার) পুরো খেলা খেলেছে। দুর্ভাগ্যবশত দ্বিতীয় গোল করতে পারেনি সে। এটা কষ্টের কিন্তু সে ভালো করছে এবং বিপজ্জনক মুহূর্ত সে তৈরি করেছিল।’

এই লিগ মৌসুমে ১৪ গোল করেছেন নেইমার এবং সব ধরনের প্রতিযোগিতায় ২২টি। টানা দ্বিতীয়বার ফ্রান্সের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেও ফরাসি কাপ ও লিগ কাপ না জেতার আক্ষেপ নিয়ে এবারের মৌসুম শেষ করতে যাচ্ছেন তিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম