৯ মে ফের শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ২২:০৯আপডেট : ০৫ মে ২০১৯, ২২:১৩

৯ মে ফের শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ গত ২০ এপ্রিল শেষ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব। দলবদলের বিরতির পর দ্বিতীয় পর্ব মাঠে গড়াচ্ছে আগামী ৯ মে থেকে।

আরও তিন দিন আগে ৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় পর্ব। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া লিগের স্পন্সর জটিলতাও ছিল বড় কারণ।

রবিবার বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী দিনতারিখ পেছানোর ব্যাখ্যা দিয়েছেন, ‘প্রিমিয়ার লিগের প্রথম পর্ব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। আশা করছি দ্বিতীয় পর্বও জমজমাট হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই পর্ব শুরু হতে একটু দেরি হচ্ছে। ঢাকা ছাড়াও বাইরে পাঁচটি ভেন্যু আছে, একই সঙ্গে খেলা হয়। ক্লাবগুলো সেখানে যায় আগেই। এখন খারাপ আবহাওয়ার কারণে ক্লাবগুলো নির্দিষ্ট সময়ে যেতে পারছে না। এছাড়া স্পন্সরের সঙ্গে ‍চুক্তি হতেও সময় লাগছে।’

দ্বিতীয় পর্বের সূচি অনুযায়ী লিগ শেষ হবে ৮ আগস্ট। এর মধ্যে আরেকটি বিরতি আছে। জাতীয় দলের সূচি ও ঈদ উল ফিতরের কারণে ২৪ মে থেকে তিন সপ্তাহের জন্য লিগ বন্ধ থাকবে।

১৩ দলের প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে চার পয়েন্ট কম নিয়ে ঢাকা আবাহনী (৩০) আছে দ্বিতীয় স্থানে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম