দুই ম্যাচ পর জিতলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৯, ২২:৩৯আপডেট : ০৫ মে ২০১৯, ২২:৪৪

দলের তৃতীয় গোল উদযাপন করছেন মারিয়ানো করিম বেনজিমার অভাব এবার পূরণ করলেন মারিয়ানো। তার জোড়া গোলে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে অবনমনের শঙ্কায় থাকা ভিয়ারিয়ালকে হারিয়েছে তারা।

টানা ৮ গোল করে দুর্দান্ত ফর্মে ছিলেন বেনজিমা। কিন্তু ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। গত ম্যাচে তাকে ছাড়া রায়ো ভায়েকানোর কাছে হেরে যায় রিয়াল। টানা দুই ম্যাচ প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি মাদ্রিদ ক্লাব। সেই আক্ষেপ তারা দূর করলো ভিয়ারিয়ালের বিপক্ষে।

ফরাসি ফরোয়ার্ড তো বটেই, এই দলে জায়গা হয়নি গ্যারেথ বেলের। দুই তারকাকে ছাড়া খেলতে নেমেও দারুণ শুরু হয় রিয়ালের। মাত্র দুই মিনিটে তারা এগিয়ে যায়। ব্রাহিম দিয়াজের পাসে সান্তি কাজোরলা গোল করান মারিয়ানোকে দিয়ে।

অবশ্য কাসেমিরোর কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত চেষ্টায় থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন জেরার্ড মোরেনো। ১১ মিনিটের ওই গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। বিরতির পাঁচ মিনিট আগে মার্সেলোর অ্যাসিস্টে খালি জালে বল পাঠান জেসুস ভায়েহো, ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরেই তৃতীয় গোল যোগ করেন মারিয়ানো। ৪৯ মিনিটে দানি কারভাহালের পাস বানিয়ে দেওয়া বলে নিজের দ্বিতীয় গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। অবশ্য দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে জউমে কোস্তা ভিয়ারিয়ালের হয়ে আরও একটি গোল শোধ দেন।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আয়াক্সের কাছে ৪-১ গোলে হারের পর প্রথমবার এদিন মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র। মুগ্ধতা ছড়ানো পারফর্ম করে ৭৪ মিনিটে তাকে জায়গা করে দেন ব্রাহিম।

গেতাফের সঙ্গে ড্র ও ভায়েকানোর কাছে হারের পর এই জয় পেলো রিয়াল। তাতে রানার্স-আপ হয়ে লিগ মৌসুম শেষ করার ক্ষীণ আশা এখনও টিকে আছে তাদের। এজন্য শেষ দুটি ম্যাচ জিততেই হবে জিনেদিন জিদানের দলকে। আর দুটিই হারতে হবে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে। ৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। তাদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে অ্যাতলেতিকো (৭৪)। আর ৮৩ পয়েন্টে সবার উপরে আছে আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম