বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না সালাহ

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৯, ১৭:৫৭আপডেট : ০৬ মে ২০১৯, ১৮:০০

মাথায় আঘাত পেয়ে পড়ে আছেন সালাহ। এই আঘাতেই ছিটকে গেছেন তিনি বার্সেলোনা ম্যাচ থেকে। আরও বড় ধাক্কা লিভারপুলে! চোট আক্রান্ত দল নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ছিল ইংলিশ ক্লাবটি, এর ওপর আবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এলো মোহাম্মদ সালাহর ইনজুরি। নিউজক্যালসের বিপক্ষে পাওয়া মাথার চোটে বার্সেলোনার বিপক্ষে ‍চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে ছিটকে গেছেন মিশরীয় ফরোয়ার্ড। সোমবার খবরটি নিশ্চিত করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

আগামীকাল (মঙ্গলবার) ইউরোপিয়ান প্রতিযোগিতাটির সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মুখোমুখি হবে লিভারপুল। ন্যু ক্যাম্পে প্রথম লেগ ৩-০ গোলে হেরে আসায় ঘরের মাঠ অ্যানফিল্ডে ফিরতি লেগটা ছিল অলরেডদের জন্য বাঁচা-মরার লড়াই। যদিও কাতালানদের বিপক্ষে নামার আগে চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে লিভারপুলকে।

শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের মাঠে ৩-২ গোলের নাটকীয় জয় পায় লিভারপুল। ম্যাচটির ২৮তম মিনিটে স্কোরশিটে নামও তুলেছিলেন সালাহ। কিন্তু মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মিশরীয় ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয় দ্বিতীয়ার্ধে। ওই আঘাতটাই তাকে ছিটকে দিয়েছে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে।

মিশরীয় তারকা চোটের তালিকায় যোগ দিয়েছেন রবের্তো ফিরমিনোর সঙ্গে। ন্যু ক্যাম্পের লেগে বদলি হিসেবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নামলেও অ্যানফিল্ডের ফিরতি লেগ থেকে তিনি ছিটকে গেছেন আগেই।

ফিরমিনোর পর সালাহর ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছেন ক্লপ নিজেই। সোমবার সংবাদ সম্মেলনে জার্মান কোচ বলেছেন, ‘সালাহ আগামীকাল (মঙ্গলবার) খেলতে পারবে না (বার্সেলোনার বিপক্ষে)। ও সেরে উঠছে, তবে খেলতে পারবে না।’

চোটের ব্যাপারে ক্লপ বলেছেন, ‘মাথায় আঘাত পেয়েছে, তাই তাকে খেলতে দেওয়া হচ্ছে না। ও ভালোই আছে, তবে ডাক্তারি দিক থেকে শারীরিক অবস্থা খুব বেশি সুবিধার নয়।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী