‘অ্যাওয়ে ম্যাচে কিছুই পারে না কৌতিনিয়ো’

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৯, ২২:৪৬আপডেট : ০৮ মে ২০১৯, ২২:৪৮

কৌতিনিয়োর পারফরম্যান্স নিয়ে বলেছেন ফাবিও ক্যাপেলো বার্সেলোনা হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগ থেকে। এজন্য কোচ এরনেস্তো ভালভারদের ট্যাকটিকসকে দায়ী করা হচ্ছে বেশি। ইংল্যান্ডের সাবেক কোচ ফাবিও ক্যাপেলোও একমত। বিশেষকরে, ফিলিপে কৌতিনিয়োকে একাদশে রাখাটা মানতে পারছেন না এই ইতালিয়ান।

ন্যু ক্যাম্পে সেমিফাইনালের প্রথম লেগ ৩-০ গোলে জিতে ফাইনালে এক পা দিয়ে রেখেছিল বার্সেলোনা। তবে ঘরের মাঠের ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে লিভারপুল ৪-০ গোলের জয়ে জন্ম দিয়ে রূপকথার। দুর্দান্ত পারফরম্যান্সে ইয়ুর্গেন ক্লপের দল উঠে গেছে ফাইনালে। যাতে লিভারপুলের প্রশংসা ঝরার সঙ্গে বার্সেলোনার বাজে হারের সমালোচনা চলছে এখন ফুটবল বিশ্বে।

এই লিভারপুল ছেড়েই গত বছর বার্সেলোনায় নাম লিখিয়েছেন কৌতিনিয়ো। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল দিয়ে মঙ্গলবার আবার ফিরেন তিনি অ্যানফিল্ডে। তবে ফেরাটা মোটেও সুখের হয়নি তার। ম্যাচ ঘড়ির এক ঘণ্টার সময় তাকে তুলে ভালভারদে নামান ফুলব্যাক নেলসন সেমেদোকে।

ফিলিপে কৌতিনিয়ো ভালভারদের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে এই অঘটনের পর। যে দলে আছেন ক্যাপেলোও। অ্যানফিল্ডের ম্যাচে কৌতিনিয়োতে রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সমর্থকদের কাছ থেকে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার দুয়ো শুনছেন প্রায়ই। অ্যাওয়ে ম্যাচে তার পারফরম্যান্সের অবস্থা আরও খারাপ।

সেই খেলোয়াড়কে অ্যানফিল্ডের লেগের একাদশে প্রত্যাশা করেননি ক্যাপেলো। ‘স্কাই স্পোর্ত ইতালিয়া’য় বিশ্লেষক হিসেবে কাজ করা এই কোচ বলেছেন, ‘ভালভারদে প্রথম লেগের একাদশ খেলিয়ে মোটেও উচিত কাজ করেননি। আমার মতে, কৌতিনিয়োকে খেলানো ঠিক হয়নি। সে অ্যাওয়ে ম্যাচে কিছুই পারে না।’

১৩০ মিলিয়ন ইউরোতে ‍ন্যু ক্যাম্পে নাম লেখালেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন কৌতিনিয়ো। সাবেক ক্লাব লিভারপুলের বিপক্ষে ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে ধরা দিয়েছে। ন্যু ক্যাম্পে ম্যাচে বার্সেলোনা জিতলেও এই ব্রাজিলিয়ানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অ্যানফিল্ডের ম্যাচে সেটাকেও ছাড়িয়ে গেছেন তিনি! গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম