প্রিমিয়ার লিগেও বর্ষসেরা খেলোয়াড় ফন ডাইক

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৯, ১৭:৪৪আপডেট : ১২ মে ২০১৯, ১৯:১৮

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফন ডাইক কয়েক দিন আগে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরার পুরস্কার দিয়েছিল লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে। প্রিমিয়ার লিগের বর্ষসেরাও হয়েছেন এই ডাচ খেলোয়াড়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৮-১৯ মৌসুমের শেষ দিন রবিবার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ফন ডাইক নির্বাচিত হয়েছেন। গত বছরের জানুয়ারিতে সাউদাম্পটন থেকে ৯৫ মিলিয়ন ডলারে লিভারপুলে চুক্তি করেন তিনি। এরপর এই মৌসুমে রেডদের রক্ষণে দারুণ প্রতিরোধ গড়েছেন। তাতে ২৯ বছরে প্রথম লিগ শিরোপার দৌড়ে লিভারপুল, খেলবে টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনালে।

ভক্তদের ভোটে রহিম স্টারলিং, এডেন হ্যাজার্ড এবং সতীর্থ মোহাম্মদ সালাহ ও সাদিও মানেকে পেছনে ফেলে সেরা হয়েছেন ফন ডাইক। ৭ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন ম্যানসিটির বের্নার্দো সিলভা ও সের্হিও আগুয়েরো।

ফন ডাইক লিভারপুলের টানা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন। গত বছর এই মর্যাদা পান সালাহ। অ্যানফিল্ডে তার আগে এই পুরস্কার জিতেছিলেন লুই সুয়ারেস ও মাইকেল ওয়েন। ২০০৫ সালে চেলসির সেন্টার ব্যাক জন টেরির পর প্রথম ডিফেন্ডার হিসেবে এই মর্যাদা পেলেন ফন ডাইক। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী