আর্জেন্টিনার কোপা আমেরিকার প্রাথমিক দলে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৯, ১০:৩৪আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:৩১

সের্হিও আগুয়েরো কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে জায়গা পেলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সের্হিয়ো আগুয়েরো। বুধবার ৪০ জনের এই দল ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)। তারা ২৩ জনের চূড়ান্ত দল জমা দিবে দুই সপ্তাহের মধ্যে।

এই মৌসুমে ম্যানচেস্টার সিটিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আগুয়েরো। ৩৩ ম্যাচে ২১ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে তিনি। গত বছরের বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায়ের পর থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে দেওয়া হয়নি তার।

আগুয়েরোর পাশাপাশি বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি ও প্যারিস সেন্ত জার্মেইর আনহেল দি মারিয়া এই দলে আছে। এছাড়া জুভেন্টাসের পাউলো দিবালা এবং ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস ও মাউরো ইকার্দি অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ব্রাজিলে হবে এই মহাদেশীয় প্রতিযোগিতা। দক্ষিণ আমেরিকার ১০ দলের সঙ্গে লড়বে কাতার ও জাপান। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার।

প্রাথমিক দল:

গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, অগাস্তিন মার্চেসিন, হুয়ান মুসো ও গেরোনিমো রুয়ি; ডিফেন্ডার- রেনসো সারাভিয়া, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি, জার্মান পেজ্জেয়া, ওয়াল্টার কেনম্যান, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, রামিরো ফুনেস মোরি ও হুয়ান ফয়েথ; মিডফিল্ডার- লিয়ান্দ্রো পারেদেস, আনহেল দি মারিয়া, জিওভানি লো সেলসো, এক্সেকুয়েইল পালাসিওস, গুইদো রোদ্রিগেস, রবের্তো পেরেইরা, রোদ্রিগো দে পল, মাতিয়াস জারাচো, গনসালো মার্তিনেস, ম্যাক্সিমিলিয়ানো মেজা ও ইভান মারকোন; ফরোয়ার্ড- পাউলো দিবালা, লিওনেল মেসি, সের্হিয়ো আগুয়েরো, লাউতারো মার্তিনেস, মাউরো ইকার্দি, আনহেল কোরেয়া ও মাতিয়াস সানচেস। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের