সিরি ‘এ’র বর্ষসেরা খেলোয়াড় রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০১৯, ১৮:০৩আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:১৯

ক্রিস্তিয়ানো রোনালদো আতালান্তার বিপক্ষে রবিবার মাঠে নামার আগে একটি পুরস্কার পাবেন ক্রিস্তিয়ানো রোনালদো। জুভেন্টাসের জার্সিতে প্রথম মৌসুমেই সিরি ‘এ’র সেরা খেলোয়াড় হয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ইংল্যান্ড ও স্পেনের পর ইতালিতেও বর্ষসেরা হলেন রোনালদো। তুরিন ক্লাবকে টানা অষ্টম লিগ শিরোপা জেতানোর পথে ২১ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সিরি ‘এ’র ব্যক্তিগত অ্যাওয়ার্ডগুলো মৌসুম শেষে একসঙ্গে দেওয়া হয়। কিন্তু রোনালদোকে আগেই স্বীকৃতি দেওয়া হচ্ছে।

প্রত্যেক দেশের লিগ চ্যাম্পিয়নশিপস জেতার মতো ইংল্যান্ড, স্পেন ও ইতালির বর্ষসেরা হয়ে অভূতপূর্ব অর্জন করলেন রোনালদো। এই মৌসুমে ১০ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসের যোগ দেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। মাদ্রিদ ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা ও টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতে সান্তিয়াগো বার্নাব্যু ছাড়েন তিনি।

তবে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে ব্যর্থ হয়েছেন রোনালদো। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে দলকে কোয়ার্টার ফাইনালে নেন তিনি। কিন্তু আয়াক্সের কাছে অঘটনের শিকার হয়ে শেষ আটে বিদায় নেয় জুভেন্টাস। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী