রিয়ালে আরও ৪ বছর ক্রোস

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ১৯:৪৯ আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৪৯

২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন টোনি ক্রোস টোনি ক্রোসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার মেঘ ওড়াওড়ি করছিল। জার্মান মিডফিল্ডার রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সব শঙ্কা-গুঞ্জন উড়িয়ে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছেন ক্রোস। এর মানে আরও ৪ বছর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন তিনি।

২০১৪ সালের জুলাইয়ে ২৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন ক্রোস। ২৯ বছর বয়সী মিডফিল্ডার রিয়ালে আসার পর জিতেছেন ১২ শিরোপা, যার মধ্যে চ্যাম্পিয়নস লিগের তিন ট্রফির সঙ্গে আছে একটি লা লিগার শিরোপা। মাদ্রিদের ক্লাবটিতে সাফল্যের ধারা চালু রাখতে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ক্রোস।

যদিও সাবেক বায়ার্ন মিডফিল্ডারের রিয়াল ভবিষ্যৎ নিয়ে অনেক রকম কথাই শোনা যাচ্ছিল। ২০১৮-১৯ মৌসুম যাচ্ছেতাই কেটেছে রিয়ালের। দলের মতো ক্রোসের অবস্থাও ছিল শোচনীয়। বাজে পারফরম্যান্সের পর মৌসুম শেষে তার বার্নাব্যু ছাড়ার গুঞ্জন শোনা গেছে স্প্যানিশ মিডিয়ায়। যদিও সোমবার তার সঙ্গে চুক্তি নবায়ন করার ঘোষণা দিয়েছে রিয়াল।

এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও টোনি ক্রোস ‍চুক্তি বাড়ানোর ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে। এই খেলোয়াড় ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত থাকবেন ক্লাবের সঙ্গে।’

চুক্তি নবায়নের আগের দিন, মানে রবিবারই একাদশে জায়গা হয়নি ক্রোসের। রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগা মৌসুমের শেষ ম্যাচে রিয়ালের ২-০ গোলের হারের ম্যাচে বেঞ্চে থাকতে হয়েছে জার্মান তারকাকে। ২০১৪ সালের জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ক্রোস এবারের মৌসুমে মাত্র চারটি করেছেন অ্যাসিস্ট, গোলের খাতা খালিই পড়ে আছে। ইএসপিএন

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশীয় পোশাকশিল্পে অবদানের স্বীকৃতি  ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’-এ ভূষিত বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
দেশজুড়ে এনসিপির ৩৯ দিনের কর্মসূচি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
কী ধরনের ঐক্য চায় সরকার ও বিরোধী দল?
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক