মাঠেই ঢলে পড়লেন রেফারি, হাসপাতালে মৃত্যু

স্পোর্টস ডেস্ক
২০ মে ২০১৯, ২২:০৩আপডেট : ২০ মে ২০১৯, ২২:২০

অক্সিজেন দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল ভিক্তরকে, তবে বাঁচানো যায়নি তাকে ফুটবল মাঠে হৃদয়বিদারক এক দৃশ্য দেখলো বিশ্ব। ম্যাচ পরিচালনা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভিক্তর উগো উরতাদো। বলিভিয়ান ফুটবল লিগের এই রেফারিকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা গেছেন মাত্র ৩১ বছর বয়সে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১২ হাজার ৭৯৫ ফুট ওপরে অবস্থিত এল আলতোর মিউনিসিপাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অলওয়েজ রেডি ও ওরিয়েন্তে পেত্রোলেরো ক্লাব। বলিভিয়া ফুটবল লিগের এই ম্যাচের ৪৭তম মিনিটে হঠাৎ মাঠে ঢলে পড়েন রেফারি ভিক্তর।

হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারটি শুরুতে ঠিক বুঝতে পারেননি কেউ। শুরুতে দুই দলের খেলোয়াড় ও টিম ডাক্তাররা তাকে ঘিরে দাঁড়িয়ে যান, কিন্তু পরে অবস্থা বুঝে ভিক্তরের শরীরে আলো-বাতাস লাগাতে সরে দাঁড়ান তারা। টিম ডাক্তাররা মাঠেই চিকিৎসার দেন। তবে অবস্থা খুব একটা সুবিধার না হওয়ায় খানিক সময় পর অক্সিজেন লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে ভিক্তরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তবে ট্র্যাজেডির শিকার হয়ে না ফেরার দেশে চলে যান এই বলিভিয়ান রেফারি। অলওয়েজ রেডি দলের ডাক্তার এরিক কোসজিনের সংবাদমাধ্যমকে পরে জানিয়েছেন, মাঠেই হার্ট অ্যাটাক হয়েছিল এই রেফারির, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর আবারও অ্যাটাকের শিকার হলে মারা যান ভিক্তর। এপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান