ফাইনালে টটেনহামকে নিয়ে সতর্ক লিভারপুল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৯, ১৩:৫৭আপডেট : ২২ মে ২০১৯, ১৩:৫৭

জর্ডান হেন্ডারসন ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচেই ২-১ গোলে জিতেছিল লিভারপুল। ওয়ান্দা মেত্রোপোলিতানোতে আগামী ১ জুন আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্পারদের সামনে নামার কথা তাদের। কিন্তু এই ম্যাচে প্রতিপক্ষের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে নাটকীয় জয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। গত বছর রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর আক্ষেপ কাটানোর সুযোগ পেয়ে খুশি হেন্ডারসন। ফেভারিট হিসেবে এই ম্যাচে টটেনহামের মুখোমুখি হবে তারা। কিন্তু অধিনায়ক জানেন, ধারণার বাইরে যে কোনও কিছু হয়ে যেতে পারে।

হেন্ডারসন বলেছেন, ‘আমরা সবাই জানি স্পাররা কতটা ভালো দল, তাদের সেরা খেলোয়াড় আছে। নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। তাই এটা হতে যাচ্ছে খুব কঠিন ফাইনাল। আমাদের প্রস্তুত থাকতে হবে।’

গত বছরের আক্ষেপ এবার কাটাতে চান এই মিডফিল্ডার, ‘খুব বেশি লোক ভেবেছিল না (এটা সম্ভব) মৌসুমের শুরুতে, বিশেষ করে গত মৌসুম যেভাবে শেষ হলো। এটা সবকিছু- ক্লাব, ভক্ত ও সংশ্লিষ্ট সবার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের জন্য।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী