কোপা দেল রে ফাইনালে নেই টের স্টেগেন

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৯, ১০:২৮আপডেট : ২৩ মে ২০১৯, ১০:৩৭

মার্ক-আন্দ্রে টের স্টেগেন কোপা দেল রে ফাইনালে শনিবার ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে তারা দলে পাচ্ছে না গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে।

হাঁটুর সমস্যার কারণে বার্সার ‘দ্বিমুকুট’ অর্জনের মিশনে খেলতে পারবেন না জার্মান গোলরক্ষক। ডান হাঁটুর চিকিৎসা করানোয় এই লা লিগা মৌসুমের শেষ তিন ম্যাচে ছিলেন না টের স্টেগেন।

টের স্টেগেন এখনও পুরোপুরি সুস্থ হননি বলে নিশ্চিত করেছে ক্লাব। বুধবার তারা এক বিবৃতিতে জানায়, এতে করে বেনিতো ভিয়ামারিনে ভ্যালেন্সিয়ার বিপক্ষে থাকবেন না তিনি।

এই মৌসুমে বার্সার ৪৯ ম্যাচে গোলপোস্টের নিচে ছিলেন টের স্টেগেন। তিনি ছিটকে যাওয়ায় ফাইনালে গোলপোস্ট সামলাবেন আগামী দলবদলে বেনফিকায় যোগ দিতে রাজি হওয়া জ্যাসপার সিলেসেন।

গত মৌসুমে স্প্যানিশ কাপের সব ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করা সিলেসেনের সঙ্গে পর্তুগিজ ক্লাবের চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। ডাচ গোলরক্ষকের জন্য ২৫ মিলিয়ন ইউরো দাবি করেছে কাতালান জায়ান্টরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম