শেষ ম্যাচে হেরেই গেছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৯, ১১:০৯আপডেট : ২৫ মে ২০১৯, ১১:১৫

গোল করেও পিএসজিকে জেতাতে পারেননি কাইলিয়ান এমবাপে মৌসুমের শেষটা জয় দিয়ে রাঙাতে পারলো না প্যারিস সেন্ত জার্মেই। শুক্রবার তারা হেরে গেছে স্তাদে রেঁসের বিপক্ষে। ফরাসি লিগ ওয়ান মৌসুমের শেষ ম্যাচটি প্যারিসের ক্লাবটি হেরেছে ৩-১ ব্যবধানে।

ফরাসি লিগের শিরোপা নিশ্চিত হয়েছে তাদের আগেই। হার-জিত তাই শিরোপার পথে কোনও সমস্যা ছিল না। তবে চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ ম্যাচটি নিশ্চিতভাবে জয় দিয়ে রাঙাতে চেয়েছিল পিএসজি। কিন্তু তা হলো না। স্তাদে রেঁসের মাঠ থেকে হার নিয়ে ফিরতে হয়েছে প্যারিসের ক্লাবটিকে।

মাসখানেক আগে লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। এরপর থেকেই পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী। ঘরোয়া লিগ জেতার পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ৯ ম্যাচে জিততে পেরেছে মাত্র ৩ ম্যাচে। ধাক্কাটা আরও বেশি করে লেগেছে ২০১৮-১৯ মৌসুমের শেষ ম্যাচটি হেরে যাওয়ায়।

ঘরের মাঠে রেঁস এগিয়ে যায় ৩৬ মিনিটে। দারুণ এক গোল করে স্বাগতিকদের লিড এনে দেন বাবা রহমান। ওই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ঘুরে এসে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথিউ কাফারো। ৫৬ মিনিটে করা ওই গোলের মিনিট তিনেক পর লক্ষ্যভেদ করে পিএসজিকে খেলায় ফেরান কাইলিয়ান এমবাপে। যদিও তাতে কোনও লাভ হয়নি। নির্ধারিত সময় পর্যন্ত এগিয়ে থাকা রেঁস ইনজুরি ‍টাইমের চতুর্থ মিনিটে পিএসজির কফিনে শেষ পেরেক মেরে ‍তুলে নেয় ৩-১ গোলের জয়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী