শেষ প্রস্তুতি ম্যাচ জিতে লাওস যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০১৯, ২০:২৬আপডেট : ০১ জুন ২০১৯, ২০:৩৩

ব্যাংককের ক্লাবের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের দৃশ্য লাওসের বিপক্ষে ২০২২ বিশ্বকাপের প্রাক বাছাই পর্বে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেলো বাংলাদেশ। ব্যাংকক গ্লাস পাথুম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষ করতে যাচ্ছে জেমি ডের শিষ্যরা।

গত মঙ্গলবার এয়ারফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। চার দিন পর শেষ প্রস্তুতি ম্যাচে তারা পেলো বড় জয়। আগামী ৩ জুন লাওসের উদ্দেশে রওনা হবে দল। ৬ জুন হবে অ্যাওয়ে লেগ। আর ১১ জুন ফিরতি লেগ হবে ঢাকায়।

থাইল্যান্ডের পাথুম থানির লিও স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে দাপট দেখায় বাংলাদেশ। থাই দ্বিতীয় বিভাগের শীর্ষে থাকা প্রতিপক্ষের জালে ৬ মিনিটের ব্যবধানে তিন গোল করে তারা। ৬৮ মিনিটে প্রথম গোল করেন তৌহিদুল আলম সবুজ। দলের তৃতীয় গোলটিও করেন এই ফরোয়ার্ড। ৭৪ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোলের দেখা পান। মাঝে ৭১ মিনিটে আরিফুর রহমান দলের দ্বিতীয় গোল করেন।

লাওসের মুখোমুখি হওয়ার আগে লম্বা প্রস্তুতি নিতে থাইল্যান্ডে ক্যাম্প গড়ে ২৩ জনের বাংলাদেশ। ১০ দিনের কঠোর অনুশীলন শেষে আগামী সোমবার লাওসে যাবে তারা। এরপর আগামী বুধবার ভিয়েনতিয়েনের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে জেমি ডের দল।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, মাজহারুল ইসলাম হিমেল; ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, ইয়াছিন খান, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া; মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মামুনুল ইসলাম, ইমন মাহমুদ বাবু, সোহেল রানা, রবিউল হাসান; ফরোয়ার্ড: মতিন মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান, বিপলু আহমেদ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি