১০ কোটি ইউরোতে রিয়ালের হচ্ছেন হ্যাজার্ড!

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০১৯, ১৪:২১আপডেট : ০৭ জুন ২০১৯, ১৪:২৩

এডেন হ্যাজার্ড অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এডেন হ্যাজার্ডের। ১০ কোটি ইউরোতে তাকে রিয়াল মাদ্রিদের কাছে বেচে দিতে রাজি হয়েছে চেলসি। সব মিলিয়ে তাকে নিতে রিয়ালের খরচ বেড়ে দাঁড়াতে পারে ১৪ কোটি ইউরো।

ফুটবল সাইট গোল নিশ্চিত করেছে, হ্যাজার্ডের দাম নিয়ে আপস করতে দুই ক্লাবের পক্ষ থেকে লন্ডনে বসেছিলেন চেলসির পরিচালক মারিনা গ্রানোভস্কাইয়া ও রিয়ালের নির্বাহী প্রধান হোসে আনহেল সানচেস।

চেলসির কাছ থেকে নতুন চুক্তির একাধিক প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন হ্যাজার্ড। তাতে করে মাদ্রিদ ক্লাবের কাছে বেশি দাম দিয়ে ছাড়তে বাধ্য হয়েছে তারা। আন্তর্জাতিক বিরতি শেষে আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে পরিচিতি পর্ব সারবেন বেলজিয়ামের এই তারকা।

নতুন মৌসুমে লুকা ইয়োভিচ ও এদার মিলিতাওয়ের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে হ্যাজার্ডের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রিয়াল। খালি হাতে এবার মৌসুম শেষ করার পর বেলজিয়ান ফরোয়ার্ডকে নিয়ে ভালো কিছুর স্বপ্ন দেখছে জিনেদিন জিদানের দল।

গত এপ্রিলে হ্যাজার্ডের জন্য প্রস্তাব পেয়েছিল চেলসি, এই রিয়ালের কাছ থেকে। কিন্তু সেটা নাকচ করে দেয় তারা। এবার নিজেই স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার ঘোষণার দেওয়ায় বাধ্য হয়ে বেচতে হচ্ছে হ্যাজার্ডকে।

দারুণ অর্জনে চেলসিকে বিদায় জানাচ্ছেন হ্যাজার্ড। ক্লাবটির সঙ্গে গত ইউরোপা লিগ জিতেছেন তিনি। লিঁল থেকে ২০১২ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়ার পর ৭ বছরে ৩৫২ ম্যাচ খেলে গোল করেছেন ১১০টি। তার অর্জনের খাতায় আছে দুটি প্রিমিয়ার লিগ, দুটি ইউরোপা লিগ এবং একটি করে এফএ কাপ ও লিগ কাপ শিরোপা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম