কাতার বিশ্বকাপ দুর্নীতিতে আটক প্লাতিনি

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০১৯, ১৬:৫৬আপডেট : ১৮ জুন ২০১৯, ১৭:২১

এবার আটক হলেন মিশেল প্লাতিনি (ফাইল ছবি) মিশেল প্লাতিনি চার বছরের জন্য নিষিদ্ধ আছেন ফুটবলবিষয়ক সব ধরনের কর্মকাণ্ড থেকে। এবার আটক হলেন সাবেক উয়েফা সভাপতি। কাতার বিশ্বকাপের দুর্নীতির অভিযোগে মঙ্গলবার প্যারিসে তাকে আটক করেছে ফরাসি পুলিশ।

কাতার বিশ্বকাপ নিয়ে নাটক শেষ হচ্ছে না। ২০২২ সালের এই আসরের আয়োজক পাওয়া নিয়ে ওঠা দুর্নীতিতে কেঁপে উঠেছিল ফিফা। ২০১৫ সালে পদ হারাতে হয় তখনকার ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে। ওই ঝড়ে উয়েফার সভাপতি পদটাও হারিয়েছিলেন প্লাতিনি। অবৈধভাবে ব্ল্যাটারের কাছ থেকে ১.৮ মিলিয়ন ইউরো নেওয়ার অভিযোগে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট চার বছরের জন্য ফরাসি কিংবদন্তিকে নিষিদ্ধ করে ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে।

শাস্তিটা সম্ভবত এখানেই শেষ হচ্ছে না প্লাতিনির। কাতারকে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক করার পেছনে ‍দুর্নীতিতে নতুন করে তদন্তে নেমেছে ফ্রান্সের ন্যাশনাল ফিন্যান্স ডিপার্টমেন্ট। ফরাসি অনলাইন সংবাদমাধ্যম ‘মিডিয়াপার্ট’-এর খবর, মঙ্গলবার সকালে প্লাতিনিকে আটক করেছে ফরাসি পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য প্যারিসের কাছেই নঁতেরের বিচারিক পুলিশের অ্যান্টি করাপশন অফিসে নেওয়া হয়েছে প্লাতিনিকে। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এ ব্যাপারে তার আইনজীবী উইলিয়াম বোদোঁ তাৎক্ষণিক কোনও মন্তব্য করতে রাজি হননি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম