ফুটবল ছেড়ে দিলেন তোরেস

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০১৯, ১৪:৩১আপডেট : ২১ জুন ২০১৯, ১৪:৩১

২০১০ সালের বিশ্বকাপ জয়ী তোরেস অবসর নিলেন ফুটবল থেকে স্পেনের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার ফের্নান্দো তোরেস ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। শেষ হলো তার ১৮ বছরের ঝলমলে ক্যারিয়ারের। টুইটারে এক টুইটে ফুটবল ছাড়ার কথা জানান তিনি।

শৈশবের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে দুই মেয়াদে একশর বেশি গোল করেন তোরেস। এছাড়া প্রিমিয়ার লিগে লিভারপুল ও চেলসির সঙ্গেও খেলেন তিনি। পা পড়েছিল ইতালিতেও, এসি মিলানে।

গত বছরের জুলাইয়ে অ্যাতলেতিকো ছেড়ে জাপানের সাগান তোসুতে যোগ দেন তোরেস। কিন্তু জে লিগ দলের হয়ে ফর্ম খুঁজে পাননি তিনি। তাই একবারে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন, ‘রোমাঞ্চকর ১৮টি বছর পার করলাম, এখন আমার ফুটবল ক্যারিয়ারে সমাপ্তি টানা সময় এসেছে।’ সিদ্ধান্ত নেওয়ার কারণ জানাতে আগামী রবিবার টোকিওতে সংবাদ সম্মেলন করবেন জানান ৩৫ বছর বয়সী তারকা।

২০০৩ সালে স্পেনে অভিষেক হয় তোরেসের। ২০০৮ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে জয় সূচক গোলটি করেন তিনি। দুই বছর পর দেশকে জেতান প্রথম বিশ্বকাপ। ২০১২ সালে টানা দ্বিতীয় ইউরো জয়েও শীর্ষ গোলদাতা ছিলেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের জার্সিতে ১১০ ম্যাচ খেলে ৩৮ গোল করেছেন তিনি। ডেভিড ভিয়া (৫৯) ও রাউলের (৪৪) পর স্পেনের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তোরেস।

লিভারপুলে দারুণ সময় কাটিয়েছে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত, সব ধরনের প্রতিযোগিতায় ১৪২ ম্যাচে ৮১ গোল করেন তিনি। ব্রিটিশ রেকর্ড ফি ৫০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল থেকে যোগ দেন চেলসিতে। লন্ডন ক্লাবটির সঙ্গে জিতেছেন এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ। ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম