এএফসি কাপে সেরা গোল বাংলাদেশের মামুনুলের (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৯, ২০:০৭আপডেট : ২১ জুন ২০১৯, ২০:২২

মামুনুল ইসলামের গোল উদযাপন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) ওয়েবসাইটে বাংলাদেশের মিডফিল্ডার মামুনুল ইসলামের সাফল্য। এবারের এএফসি কাপে সপ্তাহের সেরা চার গোলের তালিকায় ছিল আবাহনীর এই মিডফিল্ডারের গোলটি। এবার দর্শক জরিপে সপ্তাহের সেরা গোলও হলো মামুনুলের লক্ষ্যভেদটি।

গত বুধবার এএফসি কাপে নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদির বিপক্ষে সানডে চিজোবার ব্যাকপাস থেকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে মামুনুল করেন দেখার মতো এক গোল। আবাহনীর জার্সিতে করা তার লক্ষ্যভেদটি ব্যাপক প্রশংসাও কুড়ায়। বুলেট গতির শটটি আড়াআড়ি ভাবে জড়িয়ে যায় জালে, প্রতিপক্ষ গোলরক্ষক ঝাঁপিয়েও কিছু করতে পারেননি।

সপ্তাহের সেরা চার গোলের মধ্যে রাখা হয়েছিল মামুনুলের লক্ষ্যভেদটি। এবার দর্শক জরিপে বাকিদের পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছে এই গোল।

৭ হাজার ৯৯৭ ভোট পেয়ে এএফসির দর্শক জরিপে সেরা হয়েছে মামুনুলের গোল। দ্বিতীয় হয়েছেন সিরিয়ার মোহাম্মদ আল ওয়াকিদ, তিনি পেয়েছেন ৭ হাজার ১৯০ ভোট। তৃতীয় তাজিকিস্তানের দিলশদ ভাসিয়েভ, তার ভোট ২৯৯। আর চতুর্থ হওয়া ভারতের লালমুয়ানপুয়া পেয়েছেন ৩৪ ভোট।

দর্শক জরিপে পাওয়া এই সাফল্যে উচ্ছ্বসিত মামুনুল। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার গোল এএফসিতে সেরা হয়েছে, এটা খুবই আনন্দের খবর। বিশেষ সম্মানেরও বটে। যারা ভোট দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। এর মাধ্যমে আরও একবার প্রমাণিত হয়েছে আমাদের ফুটবল মরে যায়নি। মানুষ ফুটবল ভালবাসে, তারাই আমার গোলে ভোট দিয়েছেন। আমি চেষ্টা করব এভাবে খেলে দলের জয়ে ভূমিকা রাখতে। আর ভবিষ্যতেও এমন গোল আরও দিতে চাই।’

চোখ ধাঁধানো সেই গোলটি: 

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের