চূড়ান্ত হলো কোপা আমেরিকা শেষ আটের সূচি

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, ২০:০২আপডেট : ২৫ জুন ২০১৯, ২০:১০

চূড়ান্ত হলো কোপা আমেরিকা শেষ আটের সূচি শেষ হলো কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। সোমবার ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ে ১-০ গোলে হারায় চিলিকে। আর ইকুয়েডর ও জাপানের ম্যাচটি হয় ১-১ গোলের ড্র। দুই ম্যাচের পর চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি।

এদিনসন কাভানির একমাত্র গোলে দুইবারের চ্যাম্পিয়নকে হারিয়ে গ্রুপসেরা হয়েছে উরুগুয়ে। এই গ্রুপের অন্য ম্যাচটি ড্র হওয়ায় উচ্ছ্বাসে ভেসেছে প্যারাগুয়ে। পেরুর সঙ্গে সেরা দুই তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে পৌঁছেছে তারা।

‘এ’ গ্রুপ থেকে তিন নম্বর দল হিসেবে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল-ভেনেজুয়েলার সঙ্গী পেরু। আর কলম্বিয়া-আর্জেন্টিনার সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে প্যারাগুয়ে, ২ পয়েন্ট তাদের। ‘সি’ গ্রুপের তৃতীয় দল জাপানও পেয়েছে সমান পয়েন্টে, কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে।

সবার আগেই আর্জেন্টিনা-ভেনেজুয়েলার সূচি নিশ্চিত হয়েছিল। আগামী ২৮ জুন শুক্রবার দিবাগত রাত ১টায় রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ‍মুখোমুখি হবে তারা। প্রথম কোয়ার্টার ফাইনালে পোর্তো অ্যালেগ্রের গ্রেমিও অ্যারেনায় প্যারাগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল, ম্যাচটি হবে ওইদিন সকাল সাড়ে ৬টায়।

‘বি’ গ্রুপের শীর্ষ দল কলম্বিয়া খেলবে ‘সি’ গ্রুপের রানার্স আপ চিলিকে। শনিবার ভোর ৫টায় সাও পাউলোর করিন্থিয়ান্স অ্যারেনায় হবে এই লড়াই। উরুগুয়ে ও পেরু মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে। শনিবার দিবাগত রাত ১টায় ম্যাচটি হবে সালভাদরের ফোন্তে নোভা অ্যারেনায়।

কোয়ার্টার ফাইনাল সূচি

ব্রাজিল-প্যারাগুয়ে; ২৮ জুন, শুক্রবার (ভোর সাড়ে ৬টা)

আর্জেন্টিনা-ভেনেজুয়েলা; ২৯ জুন, শনিবার (রাত ১টা)

কলম্বিয়া-চিলি; ২৯ জুন, শনিবার (ভোর ৫টা)

উরুগুয়ে-পেরু; ৩০ জুন, রবিবার (রাত ১টা)

* বাংলাদেশ সময় অনুযায়ী

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের