আবাহনীতে খুশির জোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৯, ২১:১১আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:১৭

এএফসি কাপের গ্রুপ সেরা হয়ে আবাহনীর উল্লাস বাংলাদেশে পেশাদার ফুটবল লিগের প্রচলন এক যুগ আগে। ছয়বার শিরোপা জিতে এই প্রতিযোগিতার অবিসংবাদিত সেরা ঢাকা আবাহনী। তবে প্রিমিয়ার লিগের সেরা দলটির একটা আক্ষেপ ছিল এতদিন। এএফসি কাপে দুবার অংশ নিলেও গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি।

তৃতীয় প্রচেষ্টায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল সফল। ভারতের মিনার্ভা পাঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের শ্রেষ্ঠত্ব আবাহনীর মুঠোবন্দি। সুবাদে এশিয়ার অন্যতম সেরা ক্লাব টুর্নামেন্টের নকআউট পর্বও নিশ্চিত হয়েছে। এমন দুর্দান্ত অর্জনে আনন্দে আত্মহারা আকাশি-হলুদ দলের কোচ-খেলোয়াড়-কর্মকর্তা প্রত্যেকে।

দীর্ঘ দিন ধরে আবাহনীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে সত্যজিত দাশ রুপু। আশি-নব্বইয়ের দশকে খেলেছিলেন ধানমন্ডির এই ক্লাবে, প্রায় দেড় যুগ ধরে দলের ম্যানেজারের দায়িত্বও তার কাঁধে। আবাহনীর সবার প্রিয় ‘রুপুদা’ ম্যাচের শেষ দিকে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, “অনেক টেনশনে ছিলাম। অন্য ম্যাচের শেষ দিকে চেন্নাইয়ান তৃতীয় গোল করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল। আমাদের সামনে তাই জয় ছাড়া আর কোনও পথ খোলা ছিল না। খেলোয়াড়দের প্রতি নির্দেশ ছিল, ‘আরও আক্রমণাত্মক খেলতে হবে, যেভাবেই হোক জিততে হবে।’ আজ আমরা বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্য, একটার বেশি গোল পাইনি। অবশ্য এক গোলের জয়েই আমরা অনেক খুশি।”

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের ওপরে ছিল অনন্ত চাপ। ড্র করলেই বাদ এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও শিষ্যদের ওপর থেকে তিনি আস্থা হারাননি, ‘কোচ হিসেবে এটাই আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। আর প্রথমেই সাফল্য পেলাম। এই অনুভূতির কথা বলে বোঝানো যাবে না। আজকের ম্যাচটা আমাদের জন্য সহজ ছিল না। দুজন গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার খেলতে পারেনি। তবে তাদের ছাড়াই প্রতিপক্ষের মাঠে আমরা সাফল্য পেয়েছি।’

দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লেমস আরও বললেন, ‘আজ আমরা কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছি। গোলটা এসেছে শেষ মুহূর্তে। অবশ্য আমরা ক্রমাগত আক্রমণ না করলে গোলের সুযোগও আসতো না। দলের প্রত্যেকে নিজেকে উজাড় করে দিয়েছে। ছেলেদের পারফরম্যান্সে আমি খুব খুশি। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছি। এট আমাদের জন্য বিশাল অর্জন।’    

আরও পড়ুন:

এএফসি কাপের নকআউট পর্বে আবাহনী

এএফসি কাপে আবাহনীর সামনে কী অপেক্ষা করছে?

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম