ফাইনালে উইলিয়ানকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৯, ১২:২৪আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:২৪

উইলিয়ান চোটে নেইমার ছিটকে যাওয়ায় শেষ মুহূর্তে কোপা আমেরিকার দলে ডাক পেয়েছিলেন উইলিয়ান। এবার তাকেই বাদ পড়তে হলো। ফাইনালে দর্শক হয়ে থাকতে হবে ব্রাজিলের এই উইঙ্গারকে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন উইলিয়ান। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে পেশিতে টান পড়ায় ফাইনালে তাকে পাচ্ছে না ব্রাজিল। আগামী রবিবার নবম শিরোপার লক্ষ্যে মারাকানা স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হবে স্বাগতিকরা।

চোট গুরুতর না হলেও ফাইনালের আগে ফিট হতে পারবেন না উইলিয়ান। বৃহস্পতিবার তার ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড এবার চার ম্যাচ খেলেছেন, প্রত্যেকবার বদলি হিসেবে তাকে মাঠে নামান তিতে। আর্জেন্টাইনদের বিপক্ষেও তিনি বদলি হিসেবে খেলেন।

দলকে ফাইনালে তোলার পথে পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে একটি গোল করেন উইলিয়ান। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটেও লক্ষ্যভেদ করেন তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা জানায়, আর্জেন্টিনার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান চেলসির এই ফুটবলার। বুধবারই তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চোট তত গুরুতর না হলেও সুস্থ হতে সময় লাগবে। ফাইনালে না খেললেও দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে দেখা যাবে উইলিয়ানকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক