আবাহনীর রোমাঞ্চকর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৯, ২২:৫১আপডেট : ০৮ জুলাই ২০১৯, ২২:৫১

আবাহনীর গোল উদযাপন ঢাকা আবাহনীর সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়েও হার এড়াতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। সোমবার প্রিমিয়ার লিগ ফুটবলে তাদের ৫-৩ গোলে হারিয়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। দিনের অন্য খেলায় আরামবাগ ২-১ গোলে হারিয়েছে নবাগত নোফেল স্পোর্টিংকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন দুই ফরোয়ার্ড সানডে চিজোবা ও জুয়েল রানা। অন্য গোলটি এসেছে নাবীব নেওয়াজ জীবনের কাছ থেকে।

ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যায় আবাহনী। জুয়েলের ক্রসে জীবন প্লেসিং শটে লিড এনে দেন আকাশি-হলুদ জার্সিধারীদের। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৩ মিনিটে রুবেল মিয়ার ক্রসে জুয়েল বুক দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

মিনিট সাতেক পর দ্বিতীয় গোল পেয়ে যান জুয়েল। বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ডের জোরালো শট ব্রাদার্স গোলরক্ষক সুজন চৌধুরীর মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আবাহনী।

বিরতির পর ম্যাচ জমে ওঠে। এই সময়ে ব্রাদার্স দারুণভাবে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৭৭ মিনিটে শফিকুল ইসলামের কর্নারে সুদানের ফরোয়ার্ড জেমস মগা হেডে লক্ষ্যভেদ করে ব্রাদার্সের ব্যবধান কমান। এখানেই শেষ নয়, মিনিট পাঁচেক পর আবারও গোল উৎসবে মাতে ব্রাদার্স। এবার মিনহাজুল আবেদীনের ক্রসে মিডফিল্ডার মান্নাফ রাব্বী জাল খুঁজে পেলে স্কোরলাইন হয় ৩-২।

কিন্তু ৮৬ মিনিটে সানডের গোলে আবারও ব্যবধান বাড়ায় আবাহনী। রুবেল মিয়ার পাসে এই ফরোয়ার্ড খুঁজে পান জাল। যদিও ২ মিনিট পর ব্রাদার্স আবারও গোল পেলে ‍টানটান উত্তেজনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। জেমস মগার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে মিনহাজুল আবেদীন স্কোরলাইন করেন ৪-৩। তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে ব্রাদার্সের সব আশা শেষ করে আবাহনীর রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় সানডে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করলে।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আবাহনী পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। বসুন্ধরা কিংস এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ব্রাদার্স ইউনিয়ন ১৮ ম্যাচে ১১তম হারে আগের ১৩ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে।

এদিকে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আরামবাগ টানা দুই ম্যাচ হারের পর জয় দেখেছে। তারা ২-১ গোলে হারিয়েছে নোফেলকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম