মোহামেডানের জয়, ব্রাদার্স-মুক্তিযোদ্ধার ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৯, ২১:৩৫আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:৩৭

মোহামেডানের তকলিছের গোলের উচ্ছ্বাস শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ৩-১ গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের পরের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রেরে সঙ্গে।

চারটি দলই খেলেছে ২১টি করে ম্যাচ। মুক্তিযোদ্ধা ও মোহামেডানের সংগ্রহ ২৩ পয়েন্ট করে। তবে গোল গড়ে এগিয়ে থাকায় ‍মুক্তিযোদ্ধা অষ্টম ও মোহামেডানের অবস্থান নবম। ১৭ পয়েন্ট নিয়ে ব্রাদার্স একাদশ এবং এক পয়েন্ট কম নিয়ে নোফেল দ্বাদশ স্থানে।

নোফেলের বিপক্ষে মোহামেডানের জয়ের নায়ক সুলেইমানে দিয়াবাতে। ঐতিহ্যবাহী দলটির তিন গোলের দুটিই করেছেন মালির এই ফরোয়ার্ড।

নবম মিনিটে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। চার মিনিট পর আবার সাদা-কালো শিবিরের লক্ষ্যভেদ। জাহিদ হাসান এমিলির ফ্রি-কিক থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেছেন তকলিছ আহমেদ।

১৭ মিনিটে আশরাফুল ইসলামের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল নোফেল। কিন্তু সমতা ফেরাতে পারেনি নবাগত দলটি।

৪২ মিনিটে দিয়াবাতের সফল পেনাল্টি আবার দুই গোলের ব্যবধান এনে দিয়েছে দু দলের মধ্যে।

বিরতির পরও মোহামেডানের আধিপত্য ছিল, তবে আর গোল হয়নি। তাতে অবশ্য তিন পয়েন্ট পেতে সমস্যা হয়নি আগের ম্যাচে ঢাকা আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া মোহামেডানের।  

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী