সেনেগালকে হারিয়ে আফ্রিকার চ্যাম্পিয়ন আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৯, ১১:০৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:১৪

আফ্রিকান নেশন্স কাপের শিরোপা আলজেরিয়ার ফাইনালের প্রায় পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকতে হয়েছে আলজেরিয়াকে। এরপরও সেনেগালের হৃদয় ভেঙে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা ঘরে তুলেছে তারাই। ম্যাচের শুরুর দিকের লক্ষ্যভেদে পাওয়া ১-০ গোলের জয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে রিয়াদ মাহরেজরা।

দুর্ভাগ্য সেনেগালের। চমৎকার একটি টুর্নামেন্ট কাটিয়েও হতাশা নিয়ে শেষ করতে হলো। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সাদিও মানেদের দাপটই ছিল প্রায় পুরোটা সময়। বল পজেশন, সুযোগ তৈরি কিংবা গোলমুখে শট— সব জায়গায় এগিয়ে ছিল সেনেগাল। কিন্তু দ্বিতীয় মিনিটে পাওয়া গোলের লিড পুরো ম্যাচে ধরে রেখে শিরোপা উৎসবে মাতে আলজেরিয়া।

ফাইনালের উত্তাপে শুরুতে এগিয়ে যাওয়ার সুবিধা সবসময়ই থাকে। আলজেরিয়া সেটা ‍পেয়ে যায় বাগদাদ বুনেদজাহর লক্ষ্যভেদে। ম্যাচ ঘড়ির দ্বিতীয় মিনিটে পাওয়া গোলে আছে ভাগ্যের ছোঁয়াও। ‍আল সাদে খেলা বাগদাদের বক্সের অনেকটা বাইরে থেকে নেওয়া শট সেনেগালের এক খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। সেনেগাল গোলরক্ষক আলফ্রেড গোমিসের চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।

সেনেগালের দুর্ভাগ্য পিছু ছাড়েনি। দ্বিতীয়ার্ধে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর তা বাতিল করে দেয়। শেষ দিকে গোলমুখে বুলেট গতির শটেও সমতা ফেরাতে পারেনি সাদিও মানেরা। বিপরীতে ১-০ গোলের জয়ে বিদেশের মাটিতে প্রথমবার আফ্রিকান নেশন্স কাপের শিরোপার স্বাদ পায় ১৯৯০ সালে ঘরের মাঠে টুর্নামেন্টটি জেতা আলজেরিয়া। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের