কেইনের দুর্দান্ত গোলে রোনালদোদের হতাশা

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৯, ২১:১৮আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:২৪

দারুণ এক গোল করেছেন হ্যারি কেইন ক্রিস্তিয়ানো রোনালদো গোল পেলেন, তার আগে লক্ষ্যভেদ করলেন গনসালো হিগুয়েইন, এরপরও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ‍প্রাক-মৌসুম প্রস্তুতিতে এই দুই তারকার দল জুভেন্টাস হেরে গেছে টটেনহামের বিপক্ষে। হ্যারি কেইনের দুর্দান্ত এক গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে ইংলিশ ক্লাবটি।

ইন্টারন্যাশনাল ‍চ্যাম্পিয়নস কাপে নিজেদের শক্তি দেখালো টটেনহাম। পিছিয়ে পড়েও ইনজুরি টাইমের নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে ‍গতবারের ইউরোপ রানার্স-আপ। আর এই জয়ে সবটুকু আলো নিজের ওপর নিয়েছেন কেইন। ইংলিশ স্ট্রাইকার মাঝ বৃত্ত থেকে করেন দেখার মতো এক গোল। জুভেন্টাস গোলরক্ষক ওইচেখ শেজনিকে এগিয়ে থাকতে দেখে ওড়ানো শটে করেন স্মৃতিতে সাজিয়ে রাখার মতো গোল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটের ওই লক্ষ্যভেদেই জয় নিশ্চিত হয় টটেনহামের।

সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে শুরুতে স্পার্সই এগিয়ে গিয়েছিল এরিক লামেলার লক্ষ্যভেদে। টোরি প্যারোটের আড়াআড়ি শট ঝাঁপিয়ে প্রতিহত করেছিলেন জিয়ানলুইজি বুফন। কিন্তু তার ঠেকানো বলে পা ছুঁয়ে জালে জড়ান লামেলা। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহাম।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে সময় লাগেনি জুভেন্টাসের। বদলি হয়ে নামা হিগুয়েইনের লক্ষ্যভেদে খেলায় ফেরে ‍ইতালিয়ান ‍চ্যাম্পিয়নরা। মিনিট ‍চারেক পর এগিয়েও যায় জুভরা। এবার স্কোরশিটে নাম তোলেন রোনালদো। মাতিয়া দি শিগিলিয়োর পাস থেকে জাল খুঁজে পান পর্তুগিজ যুবরাজ।

সমতায় ফিরতে সময় নেয়নি টটেনহামও। ৬৫ মিনিটে ইংলিশ ক্লাবটি ব্যবধান ২-২ করে লুকাস মোউরা লক্ষ্যভেদ করলে। ওই স্কোরলাইনেই খেলা শেষ হওয়ার দিকে এগোচ্ছিল। কিন্তু শেষ দান নিয়ে অপেক্ষায় ছিলেন কেইন। ইনজুরি টাইমের অসাধারণ ওই গোলটিতেই তিনি নিশ্চিত করেন টটেনহামের জয়। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের