‘মেসি-সুয়ারেসের সঙ্গে সহজেই মানিয়ে নেবে গ্রিয়েজমান’

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১৯:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:৩৬

আন্তোয়ান গ্রিয়েজমান আক্রমণভাগের দুই সঙ্গী লিওনেল মেসি ও লুই সুয়ারেসের সঙ্গে আন্তোয়ান গ্রিয়েজমানের মানিয়ে নিতে কোনও সমস্যা হবে না বিশ্বাস বার্সেলোনা কোচ এর্নেস্তো ভালভারদের। আর কিছুদিনের মধ্যে প্রথমবার একসঙ্গে হতে যাচ্ছেন তিনজন।

জুলাইয়ের শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় যোগ দিয়েছেন গ্রিয়েজমান। এখন তিনি দলের সঙ্গে জাপান সফরে। শনিবার জে ওয়ান ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে একাদশে ছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।

অন্যদিকে কোপা আমেরিকা শেষে মেসি ও সুয়ারেস ছুটি বাড়িয়ে নিয়েছেন, জাপান থেকে দল ফিরলেই যোগ দেবেন তারা। লা লিগায় মেসি ও সুয়ারেসের সঙ্গে গ্রিয়েজমানের সর্বমোট গোল ৬৮২টি। এই আক্রমণত্রয়ীকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভালভারদে।

আর্জেন্টাইন ও উরুগুয়ান তারকার সঙ্গে গ্রিয়েজমানের বোঝাপড়া দারুণ হবে বিশ্বাস বার্সা কোচের, ‘এটা সত্যি যে কিছু খেলোয়াড় একসঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। এই সুযোগের জন্য আমরা রোমাঞ্চিত। আমরা দলের ভারসাম্যে বিশ্বাস করি। আক্রমণে আর রক্ষণে, সে (গ্রিয়েজমান) দ্রুত এগিয়ে যায় এবং ফাঁকা জায়গা খুঁজে বের করে। আমরা এটারই অভাববোধ করছিলাম। তার মতো একজন খেলোয়াড়কে আমরা চাইছিলাম।’

আগামী ৭ আগস্ট হোয়ান গ্যাম্পার ট্রফিতে আর্সেনালের বিপক্ষে প্রথমবার একসঙ্গে দেখা যেতে পারে মেসি, সুয়ারেস ও গ্রিয়েজমানকে। এরপর প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্র সফরে যাবে লা লিগা চ্যাম্পিয়নরা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী