কোচ হওয়ার ইচ্ছা ইনিয়েস্তার

স্পোর্টস ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৬:০৬আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৬:০৮

আন্দ্রেস ইনিয়েস্তা পেশাদারি ‍ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। অবশ্য খুব বেশি দিন আর তাকে দেখা যাবে না খেলোয়াড়ের ভূমিকায়। এরপর? কোচিং পেশার দিকেই যাওয়ার ইচ্ছা স্প্যানিশ মিডফিল্ডারের।

আশৈশব ক্লাব বার্সেলোনা ছেড়ে জাপানিজ ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন গত বছর। সেই ছোট্ট বয়সে কাতালান ক্লাবের যুব দলে যোগ দিয়ে সাফল্যের চূড়ায় উঠেছেন ইনিয়েস্তা। ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই, যেটা জেতেননি তিনি বার্সেলোনার হয়ে। শুধু কী ক্লাব ফুটবল, জাতীয় দল স্পেনেও ভেসেছেন শিরোপার ভেলায়। ইউরো চ্যাম্পিয়নশিপের সঙ্গে বিশ্বকাপও জিতেছেন তিনি স্পেনের জার্সিতে।

সর্বকালের সেরা মিডফিল্ডারদের একজন ধরা হয় ইনিয়েস্তাকে। তবে ৩৫ পেরিয়ে যাওয়া এই তারকাকে খুব বেশি দিন আর দেখা যাবে না পায়ের জাদু দেখাতে। বুট তুলে নিলেও ফুটবল থেকে দূরে যাওয়ার কোনও পরিকল্পনা নেই তার। কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ইচ্ছা তার।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেছেন, ‘ব্যক্তিগত দিক থেকে যদি বলতে হয়, আমি কোচ হওয়ার চেষ্টা করব। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’ এই মুহূর্তে অবশ্য ফুটবল খেলার দিকেই তার মনোযোগ, ‘আজকের এই অবস্থায় দাঁড়িয়ে কোনও কিছু বলা কঠিন, কারণ আমরা এখনও উত্তেজনা ও ভালো লাগে ফুটবল খেলতে।’

অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। প্যারিস সেন্ত জার্মেই থেকে নেইমারকে ন্যু ক্যাম্পে নিয়ে আসার গুঞ্জনও শোনা যাচ্ছে। দুই তারকা সম্পর্কে ইনিয়েস্তার বক্তব্য, ‘দুজনই দারুণ খেলোয়াড়, কোনও সন্দেহ নেই। তবে আসল কথা হলো, দল (বার্সেলোনা) কিভাবে খেলবে এবং বার্সেলোনা কী চাইছে। ওরা দুজনই বিশ্বসেরা।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক