রেকর্ড দামে আর্সেনালে নিকোলাস পেপে

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৪:২৫আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৬:০৯

নিকোলাস পেপে একজন শীর্ষ মানের উইঙ্গারের প্রয়োজন অনুভব করছিলেন আর্সেনাল কোচ উনাই এমেরি। স্প্যানিশ কোচের চাওয়া পূরণ হলো, রেকর্ড খরচে লিল থেকে নিকোলাস পেপেকে নিয়ে এলো গানাররা।

৭ কোটি ২০ লাখ পাউন্ডে আইভরি কোস্টের এই উইঙ্গারকে কিনেছে আর্সেনাল। এই দলবদলের মৌসুমে চতুর্থ খেলোয়াড় হিসেবে তিনি লন্ডন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন। রেকর্ড ভেঙে পাঁচ বছর গানারদের জার্সিতে খেলবেন পেপে।

আর্সেনালের আগের রেকর্ড চুক্তি ছিল পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের সঙ্গে। ২০১৮ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে ৫ কোটি ৬০ লাখ পাউন্ডে কিনেছিল তারা।

মঙ্গলবার থেকে ইংল্যান্ডে ছিলেন পেপে। তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এলো বৃহস্পতিবার। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর সঙ্গে লড়াই করে তাকে পাওয়ার উচ্ছ্বাস এমেরির কণ্ঠে, ‘নিকোলাস জনপ্রিয় ও প্রতিভাবান উইঙ্গার, যাকে ইউরোপের শীর্ষ দলগুলো চেয়েছিল। শীর্ষমানের একজন উইঙ্গারকে এবার নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের এবং সে যোগ দেওয়ায় আমি আনন্দিত। সে দলে গতি, শক্তি ও সৃজনশীলতা বাড়াবে এবং আমাদের দলকে আরও বেশি গোল এনে দেবে।’

গত মৌসুমে লিলের জার্সিতে ২২ গোল করেছেন পেপে। ২৪ বছর বয়সী এই উইঙ্গারের অ্যাসিস্ট ছিল ১১টি। এবার অবেমেয়াং ও আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের সঙ্গে আক্রমণভাগ মাতানোর পালা তার। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী