লিভারপুল-চেলসি ম্যাচের দায়িত্বে মহিলা রেফারি

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৮:১৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৮:১৫

আবার ইতিহাস লিখতে যাচ্ছেন স্তেফানি ফ্রাপার্ত এমন নয় যে, পুরুষদের ফুটবলে প্রথমবার মহিলা রেফারি দেখা যাচ্ছে। তবে উয়েফার বড় কোনও ম্যাচে কোনও মহিলার খেলা পরিচালনার ঘটনা ঘটতে যাচ্ছে প্রথমবার। উয়েফা সুপার কাপে লিভারপুল-চেলসি ম্যাচ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস।

১৪ আগস্ট ইস্তাম্বুলের ভোডাফোন পার্কে উয়েফা সুপার কাপের লড়াই হতে যাচ্ছে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ের মধ্যে। এই ম্যাচ দিয়ে আবারও ইতিহাস গড়তে চলেছেন স্তেফানি ফ্রাপার্ত। তিনিই প্রথম মহিলা হিসেবে উয়েফার কোনও ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

ফরাসি এই রেফারির সঙ্গে ইস্তাম্বুলের ম্যাচ পরিচালনায় সহকারী হিসেবে থাকবেন আরও দুই মহিলা রেফারি। ৩৫ বছর বয়সী ফ্রাপার্ত গত মাসের মহিলা ফুটবল বিশ্বকাপের ফাইনালের ম্যাচও পরিচালনা করেছিলেন।

পুরুষ ফুটবলের দায়িত্ব পালনের ঘটনা অবশ্য তার জন্য নতুন নয়। ফ্রান্সের ফুটবলে লম্বা সময় ধরে পুরুষদের ম্যাচে রেফারির দায়িত্ব সামলে আসছেন ফ্রাপার্ত। তার মতো দক্ষ ম্যাচ পরিচালকের ওপর দায়িত্ব দিতে পেরে আনন্দিত উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন, ‘আমি অনেকবারই বলেছি, মেয়েদের ফুটবলে কোনও সীমাবদ্ধতা নেই। একটি সংস্থা হিসেবে মেয়েদের ফুটবলের উন্নতি করাটা আমাদের তালিকার উপরের দিকে। স্তেফানি এখন পর্যন্ত যে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাতে করে ইউরোপের লাখও মেয়েরা অনুপ্রাণিত হবে।’

গত এপ্রিলে ফ্রান্সের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা লিগ ওয়ানে প্রথম মহিলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফ্রাপার্ত। ২০১৪ সাল থেকে ‘লিগ টু’-এর রেফারি হিসেবে কাজ করা ফ্রাপার্তকে ‘প্রোমোশন’ দিয়ে সর্বোচ্চ পর্যায়ে সুযোগ দেয় ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। অ্যামিওঁ-স্ত্রাসবুর্গের ম্যাচে লিগ ওয়ান ইতিহাসের প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি। বিবিসি, গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী