‘ক্রিস্তিয়ানো রোনালদো নয় জোয়াও ফেলিক্স’

স্পোর্টস ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ২০:০৩আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:০৩

রোনালদোর সঙ্গে জোয়াও ফেলিক্স বয়স মাত্র ১৯। বেনফিকা থেকে এই বয়সের জোয়াও ফেলিক্সকে ১২৭ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। যার মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া খুঁজে পেয়েছেন অনেকে। অ্যাতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে অবশ্য পর্তুগিজ যুবরাজের সঙ্গে মিল পান না দলের নতুন সদস্যের।

ইউরোপিয়ান ফুটবলের বড় মঞ্চে নামার আগেই ফেলিক্সকে নিয়ে তোলপাড় গোটা ফুটবল বিশ্বের। জন্মস্থান পর্তুগাল ও গতিময় খেলোয়াড় হওয়ায় তাকে ‘নতুন রোনালদো’ হিসেবেও ডাকা হয়। দিনদুয়েক আগে এক সাক্ষাৎকারে পর্তুগিজ তরুণ নিজেও জানিয়েছিলেন, রোনালদোর মতো হতে চান তিনি। যদিও নতুন শিষ্যকে রোনালদোর সঙ্গে তুলনার বাইরে রাখার চেষ্টাই হয়তো করলেন সিমিওনে।

প্রত্যেক কোচই তার সেরা খেলোয়াড়দের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করেন। বিশেষ করে, তুলনার ব্যাপারটি এলে নিজের খেলোয়াড়কে আড়ালেই রাখতে চান। অ্যাতলেতিকোতে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়ানো ফেলিক্সকে নিয়ে খুব বেশি মাতামাতির পক্ষে নন সিমিওনে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে চমৎকার পারফর্ম করা এই ফরোয়ার্ডদের সঙ্গে রোনালদোর মিল নেই বলে মনে করেন আর্জেন্টাইন কোচ।

সিমিওনের বক্তব্য, ‘না, আমার মনে হয় না জোয়াও ফেলিক্স ক্রিস্তিয়ানো রোনালদোর মতো। সত্যি হলো, সে খেলাটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। আসার পর থেকে ও খেলা আমি উপভোগ করছি। ফেলিক্সের বেড়ে ওঠার পথে আমরা সাহায্য করব, যাতে সবাই যেটা ভাবছে, সেই রকম খেলোয়াড় হতে পারে।’

বেশ কয়েকজন খেলোয়াড় অ্যাতলেতিকো ছেড়ে গেছেন চলতি দলবদলের মৌসুমে। যার মধ্যে উল্লেখযোগ্য আন্তোয়ান গ্রিয়েজমান, ডিয়োগো গোদিন ও লুকাস এর্নান্দেস। তাদের অভাব পূরণে ইতিমধ্যে দলে খেলোয়াড় এনে প্রাক-মৌসুম প্রস্তুতিতে নিজেদের শক্তি দেখিয়েছে অ্যাতলেতিকো। তবে আরও খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়ে রাখলেন সিমিওনে, ‘যতক্ষণ না দলবদলের জানালা বন্ধ হচ্ছে, কোনও শান্তি নেই। যে কোনও সময় যে কোনও কিছু হতে পারে। আমার কী দরকার, ক্লাবকে বলেছি, তবে সে বিষয়ে আমি কিছু বলব না।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম