টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ২২:৪৮আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২২:৫২

কমিউনিটি শিল্ড টানা দ্বিতীয়বার হাতে নিলো ম্যানসিটি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি টানা দ্বিতীয় কমিউনিটি শিল্ড জিতলো। রবিবার ওয়েম্বলিতে ইউরোপ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

আগের বছরের লিগ চ্যাম্পিয়ন ও এফএ কাপ বিজয়ীদের মধ্যে হয়ে থাকে ঐতিহ্যবাহী এই ম্যাচ। কিন্তু গত বছর দুটি শিরোপাই জেতায় ম্যানসিটি প্রতিপক্ষ হিসেবে পায় লিগ রানার্স আপ লিভারপুলকে।

১২ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পেপ গার্দিওলার দলকে লিভারপুল পাল্টা জবাব দেয় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে বদলি নামার ১০ মিনিট পর জোয়েল মাতিপের গোলে সমতা ফেরায় ইউরোপ চ্যাম্পিয়নরা।

এরপর ইনজুরি সময়ে জয়সূচক গোল পেতে পারতো লিভারপুল। কিন্তু ম্যানসিটি রাইট ব্যাক কাইল ওয়াকার দারুণভাবে প্রতিহত করেন মোহাম্মদ সালাহর হেড। তাতে ম্যাচ যায় টাইব্রেকারে। যেখানে জোর্জিনিও উইনালডামের দ্বিতীয় কিক রুখে দেন ব্রাভো। এরপর পঞ্চম কিকে গ্যাব্রিয়েল জেসুসের লক্ষ্যভেদে টানা দ্বিতীয় ও ষষ্ঠ কমিউনিটি শিল্ড জেতে ম্যানসিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী