চেলসি থেকে আর্সেনালে লুইজ

স্পোর্টস ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ১৬:০৭আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৭:৩৫

দাভিদ লুইস একজন সেন্টার ব্যাকের খোঁজে দলবদলের বাজারে নেমেছিল আর্সেনাল। গত প্রিমিয়ার লিগে ৫৬ গোল খাওয়া দলটি পেয়েও গেলো ব্রাজিলের দাভিদ লুইজকে। চেলসি থেকে ৮০ লাখ পাউন্ডে তাকে নিতে সমঝোতায় পৌঁছেছে গানাররা।

গত মে মাসে চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করেছিল লুইজ। কিন্তু তিন মাস যেতেই ব্লুদের বিপদে রেখে লন্ডনের আরেক ক্লাবে পাড়ি জমালেন তিনি। খেলোয়াড় কেনায় দুই বছরের নিষেধাজ্ঞা থাকায় এই শূন্যস্থান পূরণে নতুন কাউকে আনতে পারবে না চেলসি।

এই দলবদলের মৌসুমের শুরুতেই আর্সেনাল ছেড়ে বোর্দোতে চলে যান সেন্টার ব্যাক লরেন্ত কোসসিয়েলনি। তার শূন্যস্থান পূরণেই মূলত লুইসকে আনছে গানাররা। জানা গেছে, দুই বছরের চুক্তি করতে বৃহস্পতিবার রাতেই এমিরেটস স্টেডিয়ামে পা রাখবেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার। স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তিপত্রে সই করবেন তিনি।

চেলসিতে দুই মেয়াদে ৬ বছরেরও বেশি সময় কাটান লুইজ। সেখানে একটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ ও একটি লিগ কাপ জিতেছেন। ২০১২ সালে প্রথম মেয়াদে চ্যাম্পিয়নস লিগও জেতেন তিনি। আর গত মে মাসে ব্লুদের জার্সিতে শেষ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলেন ইউরোপা লিগ ফাইনালে, আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জেতে চেলসি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম