বেলের রিয়ালে থাকা নিশ্চিত করলেন জিদান

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ২১:২১আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৪৭

বেলের রিয়ালে থাকা নিশ্চিত করলেন জিদান এই মৌসুমে ক্লাব ছাড়ছেন না গ্যারেথ বেল। শনিবার সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লা লিগা শুরুর পর এ খবর নিশ্চিত করলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এডেন হ্যাজার্ড চোটের কারণে এই ম্যাচে ছিলেন না। তার বদলে একাদশে জায়গা করে নেন গ্যারেথ বেল। দলের প্রথম গোলে করিম বেনজিমাকে বল বানিয়ে দেন ওয়েলস ফরোয়ার্ড।

একাদশে বেলের নাম দেখে বিস্মিত হননি এমন লোক কমই পাওয়া যাবে। কারণ কয়েক মাস আগে জিদান বলেছিলেন, যত দ্রুত সম্ভব বেলের চলে যাওয়াই ভালো হবে। ফ্রি ট্রান্সফারে চীনা ক্লাবে যাচ্ছেন এমন খবরও বের হয়েছিল। কয়েকটি গণমাধ্যম জানায়, ভালো প্রস্তাব না পাওয়ায় তাকে ছাড়েনি মাদ্রিদ ক্লাব।

সেল্তার মাঠে জয়ের পর জিদানে নিশ্চিত করলেন, বেল থাকছেন। তিনি বলেছেন, ‘আমরা ম্যাচের আগে দুই-তিনবার কথা বলেছিলাম। সে থাকছে বলেছিলাম। দলের সবার মতো খুব ভালো পারফরম্যান্স ছিল গ্যারেথের। সে এখন কেবল নতুন মৌসুমের খেলা নিয়ে ভাবছে।’

ওয়েলস ফরোয়ার্ডের মধ্যে কোনও পরিবর্তনের কারণেই কি এমন ইউ-টার্ন নেওয়া? এই প্রশ্নে রিয়াল কোচ বলেছেন, ‘কোনও কিছুই বদলায়নি। আমরা সবাই এখন নতুন মৌসুম নিয়ে ভাবছি। এই জার্সির মর্যাদা অক্ষুণ্ন রাখতে গ্যারেথ সম্ভাব্য সেরাটা দিতে চায়।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী