উত্তর কোরিয়া যেতে বাধা নেই সানডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৯, ২০:৩১আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২০:৫২

সোহেল রানার সঙ্গে গোল উদযাপন করা সানডে উত্তর কোরিয়া যাচ্ছেন উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে দুই গোল করেও দুশ্চিন্তার ভাঁজ ছিল সানডে চিজোবার কপালে। এএফসি কাপ ইন্টার জোন সেমিফাইনালের প্রথম লেগে ঢাকা আবাহনীর জয়ের নায়কের দুশ্চিন্তার কারণ ভিসা সমস্যা। তবে ২৮ আগস্ট পিয়ংইয়াংয়ে অনুষ্ঠেয় ফিরতি লেগে মাঠে নামতে সমস্যা নেই সানডের। নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিয়েই ইন্টার জোন ফাইনালের লড়াইয়ে নামবে আকাশি-হলুদ দল।

উত্তর কোরিয়া সফরের জন্য চীনের ভিসার প্রয়োজন। আবাহনীর সব ফুটবলার চীনের ভিসা পেলেও সানডে তা পাননি। তবে তার প্রয়োজনও হচ্ছে না। শনিবার গভীর রাতে উত্তর কোরিয়ার পথে রওনা হবে আবাহনী। আর সানডে রওনা হবেন পরদিন। বেইজিংয়ে কয়েক ঘণ্টা ট্রানজিট শেষে পিয়ংইয়াংয়ের ফ্লাইট ধরবেন তিনি। তাই চীনের ভিসা লাগছে না।

এ বিষয়ে আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমরা পুরো দল এক সঙ্গে রওনা হতে চেয়েছিলাম। কিন্তু সানডে চীনের ভিসা পায়নি। তাই তাকে ছাড়াই দল আগে যাচ্ছে। সানডে যাবে পরের দিন। বেইজিংয়ে মাত্র কয়েক ঘণ্টার ট্রানজিট। তাই সানডের চীনের ভিসার দরকার নেই।’

প্রথম লেগে ৪-৩ গোলে জয় পাওয়ায় ফিরতি লেগ ড্র করলেই ইন্টার জোন ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আবাহনীর।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী