‘নেইমার বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন’

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৪আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৫

নেইমারের প্রশংসা করেছেন সের্হিয়ো রামোস নেইমারকে দলে আনতে বার্সেলোনার সঙ্গে যোগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ জিনেদিন জিদান ব্রাজিলিয়ান তারকার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন জনসম্মুখে। নেইমারে মুগ্ধ দলটির অধিনায়ক সের্হিয়ো রামোসও।

ইউরোপিয়ান দলবদলের জানালা বন্ধ হতে সপ্তাহ খানেকের মতো বাকি। নেইমারের প্যারিস সেন্ত জার্মেই ছাড়ার গুঞ্জন এখনও উড়ছে বাতাসে। তাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্পেনের দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল। পিএসজিতে পাড়ি জমানোর পরপরই নেইমারের সান্তিয়াগো বার্নাব্যুতে আসার কথা শোনা গিয়েছিল। সেবার না হলেও চলতি দলবদলে তাকে পেতে চাইছে মাদ্রিদের ক্লাবটি।

নেইমারের বার্সেলোনায় থাকার সময় তাকে আটকাতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে রামোসকে। ব্রাজিলিয়ান তারকার সামর্থ্য সম্পর্কে তাই স্প্যানিশ অধিনায়কের খুব ভালো জানা। আর সেই অভিজ্ঞতা থেকেই নেইমারকে প্রশংসার বানে ভাসিয়েছেন তিনি, ‘নেইমার অনেক উঁচু মানের খেলোয়াড়, বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন।’

এরপরও নেইমারের রিয়ালে আসার গুঞ্জনে খুব একটা খুশি নন রামোস। তার বক্তব্য, ‘কোনও খেলোয়াড়কে সই করার আলোচনা চলছে দলে থাকা খেলোয়াড়দের অসম্মান জানানো হয়। ‍রিয়াল মাদ্রিদে এইসব আলোচনা সবসময়ই চলে, সেটা আরও বেড়ে যায় দলবদলের জানালা খুললে।’

কেইলর নাভাসের বার্নাব্যু ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। রামোস অবশ্য আশা করছেন, কোস্টারিকান ‍গোলরক্ষক থেকে যাবেন মাদ্রিদে, ‘সে (নাভাস) বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। গোলরক্ষকের জায়গা নিয়ে সবসময় লড়াই চলে। আমি চাই নাভাস থেকে যাক, কারণ সে অসাধারণ একজন গোলরক্ষক ও সতীর্থ।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম