চোটে এবার ইসকোকে হারালো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১৬:০২আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৭:২০

ইসকো ইনজুরিতে রিয়াল মাদ্রিদের কপালের ভাঁজ আরও বেড়ে গেলো। মৌসুমের শুরুতেই চোটাক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ এতে যুক্ত হলেন ইসকো।

আগামী রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার তৃতীয় ম্যাচ খেলবে রিয়াল। এই ম্যাচের আগে সব মিলিয়ে ১০ জন খেলোয়াড় চোটে পড়েছেন। তাতে জিনেদিন জিদান দল সাজানো নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন।

গত শনিবার রিয়াল ভায়াদোলিদের সঙ্গে ১-১ গোলে ড্রর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ইসকো। সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার গুঞ্জনের মধ্যেই এই মৌসুমের প্রথমবার একাদশে জায়গা পান স্প্যানিশ মিডফিল্ডার।

কিন্তু শুরুতে চোটের কারণে তাকে ছিটকে যেতে হচ্ছে। ক্লাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিশ্চিত করেছে, পেশীর সমস্যায় ভুগছেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। কতদিনের জন্য তিনি ছিটকে যাচ্ছেন সেটা জানায়নি ক্লাব। ধারণা করা হচ্ছে, তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি।

রিয়ালের ভাগ্য সহায় যে, আন্তর্জাতিক বিরতির কিছুটা আগে ইসকো চোটে পড়লেন। এতে করে খুব বেশি ম্যাচে বাইরে থাকতে হচ্ছে না তাকে। বিরতির আগে ভিয়ারিয়ালের পর লেভান্তে ও সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল।

ফারল্যান্ড মেন্দি, ব্রাহিম দিয়াস, হামেস রোদ্রিগেস ও রোদ্রিগোর পর পঞ্চম খেলোয়াড় হিসেবে এই মৌসুমে পেশীর চোটে পড়লেন ইসকো। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম