ফিরমিনোর ৫০তম গোলে লিভারপুলের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০

লিভারপুলে ৫০তম লিগ গোল করলেন ফিরমিনো রবের্তো ফিরমিনোর মাইলফলক স্পর্শ করা ম্যাচে লিভারপুল ৩-০ গোলে জিতলো বার্নলির মাঠে। প্রিমিয়ার লিগে রেডদের এটি ছিল রেকর্ড টানা ১৩তম জয়।

শনিবার টার্ফ মুরে একটি গোল করেছেন ফিরমিনো, একটি বানিয়েও দেন তিনি। শুরুতে বার্নলির বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল লিভারপুলকে। তবে ৩৩ মিনিটে এক আত্মঘাতী গোলে ম্যাচ তাদের দিকে ঘুরে যায়। ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ডের ক্রস প্রতিপক্ষের খেলোয়াড় ক্রিস উডের গায়ে লেগে জালে জড়ায়।

কিছুক্ষণ পরই মাঝমাঠ ফাঁকা পেয়ে ফিরমিনো ব্যবধান দ্বিগুণ করতে অবদান রাখেন। ৩৭ মিনিটে তার বানিয়ে দেওয়া বলে বার্নলি গোলরক্ষক নিক পোপকে পরাস্ত করেন সাদিও মানে।

আর কোনও বাধার মুখোমুখি হয়নি লিভারপুল। বরং খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে আরও ব্যবধান বাড়ায় তারা। কাউন্টার অ্যাটাক থেকে প্রথম শটে লিভারপুলে ৫০তম লিগ গোল করেন ফিরমিনো।

এই জয়ে মৌসুমের প্রথম চার ম্যাচের সবগুলো জিতে আবার শীর্ষে ফিরে এলো লিভারপুল (১২)। তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।

গত মার্চে এভারটনের বিপক্ষে ড্রর পর আর লিগে পয়েন্ট হারায়নি লিভারপুল। তাতে ১৯৯০ সালের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত কেনি ডালগ্লিশের দলের টানা জয়ের আগের রেকর্ড ভাঙলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক