‘গোলরক্ষকের ব্যালন ডি’অর জেতা খুব কঠিন’

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

চ্যাম্পিয়নস লিগ ট্রফি হাতে আলিসন ফুটবলে ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে স্ট্রাইকার কিংবা মিডফিল্ডারের দাপট চলে আসছে যুগের পর যুগ ধরে। গোলরক্ষক কিংবা ডিফেন্ডার সেরকম মূল্যায়ন পাননি। এবার অবশ্য উয়েফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ডিফেন্ডার ভার্গিল ফন ডাইক। ফিফা বর্ষসেরার চূড়ান্ত তিনেও আছেন লিভারপুল তারকা। সেই ধারায় কি গোলরক্ষকেরও হাতে উঠতে পারে সর্বোচ্চ অর্জন?

লিভারপুল গোলরক্ষক আলিসন মনে করেন, ‘খুব কঠিন’। ফুটবলে ব্যক্তিগত অর্জনে সবচেয়ে মর্যাদার পুরস্কার হিসেবে বিবেচনা করা ব্যালন ডি’অর মাত্র একবারই উঠেছে গোলরক্ষকের হাতে। সেই দৃশ্যের পুনরাবৃত্তি হওয়ার প্রশ্নে এমন মন্তব্যই করেছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক।

এবারের ব্যালন ডি’অর জয়ে তাকেও বিবেচনায় রাখছেন অনেকে। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়নস লিগ জেতার পর জাতীয় দল ব্রাজিলের হয়ে জিতেছেন তিনি কোপা আমেরিকার শিরোপা। দুটো সাফল্যেই গোলবারের নিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আলিসন নিজের নাম আলোচনায় দেখেই সন্তুষ্ট।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’তে দেওয়া সাক্ষাৎকারে আলিসন বলেছেন, ‘আমি এটা পড়েছি (আমাকে নিয়ে আলোচনা হচ্ছে)। এটাই আমার কাছে অনেক সম্মানের। তবে জানি বিষয়টা অনেক কঠিন। গোলরক্ষকের ব্যালন ডি’অর জেতা খুব কঠিন। এরপরও আলোচনায় থাকা মানে আমি ভালো কাজ করেছি, আর লোকজন তার মূল্যায়ন করছেন।’

১৯৬৩ সালে প্রথম ও একমাত্র গোলরক্ষক হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন লেভ ইয়াসিন। ৫৬ বছর আগের সেই কথা মনে করিয়ে দিতেই আলিসন বললেন, ‘এটা আমি জানি। তার মানে বুঝতে পারছেন একজন গোলরক্ষকের পক্ষে এটা কতটা কঠিন! তবে যেটা আমি আগেই বলেছি, আমার জন্য আলোচনায় থাকাটাই সম্মানের। আমার চিন্তা-ভাবনায় এখন শুধু এই মৌসুমে লিভারপুলকে সাহায্য করা।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম