জিমনেসিয়ার কোচ হয়ে আর্জেন্টিনায় ফিরলেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৫

জিমন্যাসিয়ার সঙ্গে যুক্ত হলেন ম্যারাডোনা কোচ হিসেবে প্রায় এক দশক পর আর্জেন্টিনায় ফিরলেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন এই ফুটবল গ্রেটকে দায়িত্ব দেওয়ার খবর বৃহস্পতিবার নিশ্চিত করেছে প্রথম বিভাগের ক্লাব জিমনেসিয়া ওয়াই এসগ্রিমা লা প্লাতা।

গত বুধবার ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন আর্জেন্টিনা লিজেন্ড। ওই দিনই ক্লাবের সঙ্গে চুক্তির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছিল জানান ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলা।

বৃহস্পতিবার ক্লাবটি একটি ছোট বিবৃতিতে জানায়, ‘ফুটবল বিশ্বের তারকা, ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা চুক্তিপত্রে সই করেছেন এবং তিনি জিমনেসিয়ার নতুন কোচ। এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।’

বুধবার মোরলার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, ম্যারাডোনা তার জিমনেসিয়া ভক্তদের সামনে কথা বলছেন এবং প্রমাণ করছেন গত জুলাইয়ে হাঁটুর অস্ত্রোপচার করার পর এখন তিনি ফিট। ভিডিওতে ম্যারাডোনা বলছিলেন, ‘অনেকে বলে, আমি নড়তে পারি না। দেখুন! আমি কোচিং করানোর মতো অবস্থায় আছি কি নেই? লোবো (জিমনেসিয়া) ভক্তরা, আপনাদের সবাইকে বলছি- আপনাদের আমি এখানে রাখি (বুকের বাঁ পাশে দেখিয়ে)।’

জিমনেসিয়ার দুঃসময়ে যোগ দিলেন ম্যারাডোনা। নতুন মৌসুমের পাঁচটি ম্যাচ শেষে চারটি হারে টেবিলের তলানিতে তারা। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলকে কোচিং করানো ম্যারাডোনায় ভর করে এবার ঘুরে দাঁড়াতে চায় ক্লাবটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম