মেসিবিহীন আর্জেন্টিনার গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৭

আর্জেন্টিনা-চিলি ম্যাচের একটি মুহূর্ত নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের প্রধান খেলোয়াড়কে ছাড়া আর্জেন্টিনাও জিততে পারেনি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে আলবিসেলেস্তেরা।

কোপা আমেরিকায় দুনীর্তির অভিযোগ তুলেছিলেন মেসি। তাছাড়া রেফারিং নিয়েও প্রশ্ন ছিল তার। লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশন স্বাভাবিকভাবেই বিষয়টি সহজভাবে নেয়নি। আন্তর্জাতিক ফুটবলে মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে কনবেমল। এই শাস্তির কারণেই চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ছিলেন না এই তারকা।

অধিনায়ককে ছাড়া লস অ্যাঞ্জেলসের ম্যাচে মোটেও সুবিধা ‍করতে পারেনি আর্জেন্টিনা। গত কোপা আমেরিকার স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে হারালেও এবার গোলই করতে পারেনি। মেসির অনুপস্থিতিতে পাউলো দিবালার নিজেকে মেলে ধরার সুযোগ থাকলেও পারেননি। উল্টো নষ্ট করেছেন সহজ গোল।

ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসও নিশ্চিত গোল মিস করেছেন। অন্যদিকে লুকাস মার্তিনেসকে হতাশ হতে হয় বল ক্রসবারে আঘাত করলে। সুযোগ তৈরি করেছে চিলিও। ম্যাচে তাদের সবচেয়ে ভালো সুযোগটা তৈরি করেছিলেন চেসার পিনারেস।

এবারের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আরেকটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সামনের বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় টেক্সাসের আলামোডমে মুখোমুখি হবে তারা মেক্সিকোর। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
তিন বছর ভর্তি বন্ধ, ৮৬ ডিপ্লোমা প্রতিষ্ঠানকে শোকজ
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ: ঠিকাদার গ্রেফতার, প্রকৌশলী বরখাস্ত
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সরকার বাড়তি দামে এলএনজি আমদানি করছে কেন
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার