তৃতীয় দিনের মতো যমুনার সামনে জবির আন্দোলনকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১০:১০আপডেট : ১৬ মে ২০২৫, ১০:১০

তৃতীয় দিনের মতো প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনের সড়কে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। জুমার নামাজের পর গণঅনশনের কথা রয়েছে। এতে যোগ দেবেন সাবেক শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ মে) জবি ঐক্যের পক্ষ থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন গণঅনশনের ঘোষণা দেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায় সরেজমিন দেখা গেছে, অর্ধশতাধিক শিক্ষার্থী তিন দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এক-দুই জন করে আন্দোলনকারী শামিল হচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী স্নাতক চতুর্থ বর্ষের তামিম জানান, ১১টা নাগাদ সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন। রাতে যারা ছিলেন তারা সকালে বিশ্রামে গেছেন। দুপুরের পর তারাও আসবেন।

তিনি জানান, দুপুরের আগে দাবি পূরণ না হলে বাদ জুমা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা গণঅনশন শুরু করবেন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন বৃত্তি, পূর্ণাঙ্গ বাজেট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নামেন জবির শিক্ষার্থীরা।

সেদিন দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগুতে চাইলে কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। পরে বুধবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে কয়েক হাজার শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সেদিন রাতেও তারা যমুনার সামনের মোড়ে অবস্থান নেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ