চ্যাম্পিয়নস লিগে দি মারিয়ার অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮

আনহেল দি মারিয়া বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে রিয়াল মাদ্রিদের জালে দুইবার বল জড়িয়ে চ্যাম্পিয়নস লিগে অনন্য কীর্তি গড়লেন পিএসজির প্লে মেকার আনহেল দি মারিযা। কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে বার্সা ও রিয়ালের বিপক্ষে জোড়া গোল করলেন তিনি।

পার্ক দে প্রিন্সেসে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে পিএসজি। ১৪ মিনিটে ইদ্রিসা গুয়ের পাসে কাছের পোস্ট থেকে ফরাসি চ্যাম্পিয়নদের এগিয়ে দেন দি মারিয়া। বক্সের প্রান্ত থেকে ৩৩ মিনিটে দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করেন তিনি। অন্য গোলটি করেন থোমাস মুনিয়ের।

শুধু সাবেক পোর্তো, স্পোর্তিং সিপি ও গ্যালাতাসারাই ফরোয়ার্ড মারিও জারদেল এবং এসি মিলান লিজেন্ড আন্দ্রি শেভচেঙ্কো চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে বার্সা ও রিয়ালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এবার তাদের সঙ্গী হলেন দি মারিয়া।

এর আগে ২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে জোড়া গোল করেন দি মারিয়া। ঘরের মাঠে ওই ম্যাচ পিএসজি জেতে ৪-০ গোলে। এবার রিয়ালকেও ভোগালেন তিনি এমন ম্যাচে, যেখানে খেলতে চোটের কারণে ছিলেন না কাইলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি এবং নিষিদ্ধ ছিলেন নেইমার।

ম্যানসিটি তারকা সের্হিয়ো আগুয়েরোর পর দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবেও চ্যাম্পিয়নস লিগে দুই স্প্যানিশ জায়ান্টের বিপক্ষে জোড়া গোল করেছেন দি মারিয়া। লিগ ওয়ানেও দারুণ ফর্মে আছেন ৩১ বছর বয়সী তারকা। পাঁচ ম্যাচে দুই গোল ও একটি অ্যাসিস্ট রয়েছে তার। চার জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষে ফরাসি চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম