নেইমার-এমবাপেকে পিএসজি কোচের সতর্কবার্তা!

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮

এমবাপে ও নেইমার ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ত জার্মেই, তাও আবার নেইমার ও কাইলিয়ান এমবাপেকে ছাড়া। দুর্দান্ত এই জয়ের পর কোচ থোমাস টুখেল দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, ফেরার পর জায়গা ধরে রাখতে সামর্থ্যের প্রমাণ দিতে হবে দুই ফরোয়ার্ডকে।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি নেইমার, চোটের কারণে ছিলেন না এমবাপে। চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন এদিনসন কাভানি। আক্রমণভাগের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া এই ম্যাচে বেশ নিখুঁত জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। তাদের শূন্যতা টের পেতে দেননি খেলোয়াড়রা।

ম্যাচ শেষে টুখেল বলেছেন, ‘আমি পুরো দলকে নিয়ে খুব খুশি। কারণ এটা সত্যিই কঠিন ছিল, অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু কিছু সময় রিয়ালের কাছে আমরাও ভুগেছি। অবশ্য আমরা সুগঠিত ছিলাম, আগ্রাসীও। সত্যিই, এটা ছিল পরিপূর্ণ পারফরম্যান্স।’

খেলা দেখতে পার্ক দে প্রিন্সেসের গ্যালারিতে ছিলেন নেইমার ও এমবাপে। তাদের দুজনকে উদ্দেশ্য করে টুখেল বলেছেন, ‘এমবাপে ও নেইমার ম্যাচটা দেখেছে। অন্যরা ফেরার পর যা করে, তাদেরও সেটা করতে হবে। প্রমাণ হলো, আমাদের তারকাদের ছাড়াই আমরা ভালো একটা দল তৈরি করতে পারি। এটা সত্যিই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই দল নিয়ে আমরা খুব খুশি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী