বার্সার হারে সুয়ারেসের দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৪

লুই সুয়ারেস দুই বছর পর লা লিগায় ফেরা গ্রানাদার কাছে হারলো বার্সেলোনা। ২-০ গোলের এই ‘উদ্বেগজনক’ হারের পর লুই সুয়ারেস বললেন, বার্সেলোনার জন্য লম্বা ও কঠিন সময় অপেক্ষা করছে।

এই লিগ মৌসুমে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচ হারলো বার্সা। এর আগে ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। তাতে ১৯৯৪-৯৫ মৌসুমের পর প্রথমবার তাদের প্রথম তিনটি অ্যাওয়ে লিগ ম্যাচ জয়হীন থাকলো কাতালান জায়ান্টরা।

গত মৌসুম বিবেচনায় সব ধরনের প্রতিযোগিতায় এনিয়ে টানা ৭ ম্যাচ প্রতিপক্ষের মাঠে জিততে ব্যর্থ বার্সা। আর নিরপেক্ষ ভেন্যুতে খেলা কোপা দেল রে ফাইনালকে যুক্ত করা হলে ন্যু ক্যাম্পের বাইরে বার্সার জয়খরা দাঁড়াবে ৮ ম্যাচে। ১৯৯৪-৯৫ সালের পর এই প্রথমবার পাঁচ ম্যাচে সবচেয়ে কম পয়েন্ট (৭) অর্জন করেছে কাতালানরা।

এখানেই শেষ নয়। এই লিগ মৌসুমে গোল খাওয়া দলের তালিকায় সবার ওপরে বার্সা, ৫ ম্যাচে তাদের জালে বল ঢুকেছে ৯ বার। ম্যাচ শেষে নিজের হতাশা লুকালেন না সুয়ারেস, ‘এটা উদ্বেগজনক হার, আমরা ব্যথিত। অনেক কিছুর দিকে আমাদের তাকাতে হবে এবং উন্নতি করে সামনের দিকে এগিয়ে যেতে আত্মসমালোচক হওয়া দরকার।’

সুয়ারেস আরও বলেছেন, ‘গত মৌসুম নিয়ে আমরা ভাবছি না, যখন আমরা চ্যাম্পিয়ন ছিলাম। এখন বিশ্লেষণ করার সময়। কেন প্রতিপক্ষের মাঠে জিততে পারছি না, সেটা পর্যালোচনা করতে হবে। কারণ এটা দুশ্চিন্তা বাড়াচ্ছে।’

সামনে কঠিন সময় অপেক্ষা করছে মনে করেন উরুগুয়ান স্ট্রাইকার, ‘আমাদের মেনে নিতে হবে যে ম্যাচগুলো জিততে হবে এবং সেটা আমরা পারছি না। এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে (লা লিগায়), কিন্তু এই ধরনের ম্যাচগুলো আপনাকে লিগ জেতাতে পারে। এটা হতে যাচ্ছে দীর্ঘ ও জটিল একটা বছর।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি