বার্সেলোনার চোটের তালিকায় আনসু ফাতি

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৩

আনসু ফাতি বার্সেলোনার দুঃসময় কাটছেই না। মৌসুমের শুরু থেকে চোট জর্জরিত কাতালান ক্লাবটি। এবার ইনজুরির তালিকায় নাম উঠলো আনসু ফাতির। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আজ (শনিবার) গেতাফের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হতে যাওয়া লা লিগার ম্যাচটিতে খেলতে পারবেন না ফাতি। শুক্রবার অনুশীলনে ডান হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। গেতাফের বিপক্ষে তার না খেলার বিষয়টি জানালেও বার্সেলোনা নিশ্চিত করতে পারেনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ফাতিকে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘(শুক্রবারের) অনুশীলন সেশনের পর নিশ্চিত হওয়া গেছে আনসু ফাতি শনিবার গেতাফের বিপক্ষে খেলতে পারবেন না। ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। সেরে ওঠার ওপর নির্ভর করছে তার ফেরা।’

ইনজুরিতে আবারও মাঠের বাইরে চলে যেতে হয়েছে লিওনেল মেসিকে। মৌসুমের শুরুতে তিনি ‍ছিলেন না। আর্জেন্টাইন তারকার অনুপস্থিতিতে বিস্ময় ছড়িয়ে ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছেন ১৬ বছর বয়সী ফাতি। যুব দল থেকে বার্সেলোনার মূল দলে সুযোগ পেয়ে লা লিগার ৫ ম্যাচে ২ গোলের সঙ্গে আরেকটিতে সহয়তা করেছেন তিনি। কিন্তু চোটের কারণে তাকেও চলে যেতে হলো মাঠের বাইরে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক