সেরাটা বেশি দূরে নয়: মেসি

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৪, ১৯:৪৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯

'এফ' গ্রুপে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে অার্জেন্টিনা। আর দুটি জয়ই এসেছে দলের অধিনায়ক মেসির পায়ের জাদুতে। সর্বশেষ ইরানের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে দুর্দান্ত এক বাঁক নেওয়া গোল করেই দলকে জিতিয়েছেন বার্সেলানা তারকা। এ জয়ের মধ্য দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মেসির দল। তবে সঙ্গীরা নিষ্প্রভ থাকলেও দলের পারফরমেন্স নিয়ে আশাবাদী মেসি। শিগগিরই দর্শক আর্জেন্টিনা দলের সেরাটা পাবে বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদের পারফরমেন্স নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেন মেসি। তিনি বলেন, ''অামরা নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারিনি। এ দলের সেরাটা এখনও দেখা যায়নি। তবে অাশা করছি, সেরাটা বেশি দূরে নয়।'' সঙ্গে মেসি অারও বলেছেন ম্যাচের দিন বেলো হরাইজন্তের তাপমাত্রাও দলের পারফরমেন্সে প্রভাব ফেলেছিল। যার কারণে দলের সবাই ইরানের রক্ষণ ভাঙতে পারছিল না।

/এফআইআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম