এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া বা মেক্সিকোর সঙ্গে সেলেসাওদের খেলায় মন ভরেনি সমর্থকদের। উল্টো তাদের খেলার হতাশ হয়েছে ব্রাজিল ভক্তরা। কারণ ১৯৭৮ বিশ্বকাপের পর এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডের টিকিট না পেয়ে শেষ ম্যাচের ওপর চেয়ে থাকতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের ১০০তম ম্যাচ খেলতে যাওয়া হেক্সা প্রত্যাশীরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে । ক্যামেরুনের সঙ্গে ড্র হলেও দ্বিতীয় পর্বে উঠে যেতে পারবে স্কলারির দল। তাই এই ম্যাচটি ব্রাজিরের জন্য হতে পারে নিজেদের ফিরে পাওয়ার ম্যাচ। সোমবারের ম্যাচে হয়তো কোনও ধরণের পরীক্ষা-নিরীক্ষা না করে অাগের স্কোয়াড নিয়েই মাঠে নামবেন স্কলারির দল। অন্যদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হলে হয়তো মুখোমুখি হতে হবে হল্যান্ড বা চিলির যে কোনও একটির। অার ব্রাজিল চাইছে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের অাধিপত্য বজায় রাখতে। একই কথা বলেছেন ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজারও। এ সম্পর্কে তিনি বলেন, ''গ্রুপটা কঠিন ছিল, কিন্তু সেটা আমাদের জন্য ভালোই হয়েছে। প্রথম থেকেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা ভালো। ফলে প্রথম থেকেই খেলায় মনোনিবেশ করা সহজ হবে।'' ম্যাচে স্কলারি হয়তো অাশায় বুক বাঁধতে পারেন তার অভিজ্ঞ ফরোয়ার্ড হাল্কের পুরোপুরি ফিটনেস ফিরে পাওয়া নিয়ে। একইভাবে চেয়ে থাকবেন বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা নেইমারের দিকেও। অপরদিকে ক্যামেরুনের শুরুটা ছিল অনাকাঙ্ক্ষিত বেতন ভাতা নিয়ে ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে। তার প্রভাবও পড়েছে দলের পারফর্মেন্সে। দুই ম্যাচের দুটিতেই হেরেছে স্যামুয়েল ইতোর দল। মরার উপর খাঁড়ার ঘা লাল কার্ড পেয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মিডফিল্ডার অ্যালেক্স সং। তবে কোচ ভল্কার ফিঙ্কের শিষ্যদের কাছে চাওয়া যেনো মাথা উঁচু করেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয় তাদের দল। 'এ' গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হবে সোমবার বাংলাদেশ সময় রাত ২টায়। ব্রাজিল-ক্যামেরুনের সর্বশেষ ম্যাচের ফলাফল: ব্রাজিল ২- ক্যামেরুন ০ (অাগস্ট, ২০০৮) ব্রাজিল ০- ক্যামেরুন ১ (জুন, ২০০৩) ব্রাজিল ২ - ক্যামেরুন ০ (মে, ২০০১)








