অ্যালেক্স সংকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৪, ১৯:৫৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

১৮ জুন ক্রোয়েশিয়া-ক্যামেরুন ম্যাচে ক্রোট মিডফিল্ডার মানজুকিচের মাথায় কনুই দিয়ে গুঁতো মেরেছিলেন ক্যামেরুন ডিফেন্ডার অ্যালেক্স সং। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন রেফারি। এ ধরনের পাগলামি! তাও আবার বিশ্বকাপে। তাই লাল কার্ডের সঙ্গে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। প্রসঙ্গত, ১০ জন নিয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষের ওই ম্যাচে ৪-০ গোলে হেরে যায় ক্যামেরুন। তবে বিশ্বকাপে সং পরিবারের এ পাগলামি এবারই প্রথম নয়। ১৯৯৪ সালে মাত্র ১৭ বছর বয়সে লাল কার্ড পেয়েছিলেন সংয়ের ভাই রিগোবার্ট সং। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে লাল কার্ড দেখার রেকর্ডটি এখনও রিগোবার্টেরই। এরপর ১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে আবারও লাল কার্ড পেয়েছিলেন রিগোবার্ট। দুটি বিশ্বকাপে লাল কার্ড পাওয়ায় রেকর্ডটিও রিগোবার্টের দখলে ছিল ২০০৬ পর্যন্ত। তবে ২০০৬ বিশ্বকাপের ফাইনালের মঞ্চে রিগোবার্টের পাশে নাম লেখান ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

এফআইআর/এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম